Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কাশ্মীর ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

By Hasnat JubaerJune 15, 2025Updated:June 15, 20252 Mins Read

কাশ্মীর ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর চলমান বিধিনিষেধ ও আটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানায় দেশটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মীর উপত্যকা। সেখানে কারফিউ জারি ও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। গ্রেফতার করা হয়েছে শত শত স্থানীয় নেতাকর্মীকে। সেখানে উন্নয়ন করতে কেন্দ্রীয় সরকার কাশ্মীরিদের বিশেষ মর্যাদা বাতিল করেছে দাবি করা হলেও সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে আসছে পাকিস্তান। প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর অঞ্চলটির বিদ্যমান অবস্থাকে ‘উত্তেজনাপূর্ণ’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ওই মুখপাত্র জানান, কাশ্মীরের চলমান পরিস্থিতি ‘গভীরভাবে’ পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। তিনি বলেন, ‘আমরা জম্মু-কাশ্মীরের উন্নয়নের বিস্তৃত প্রভাব ও এই অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কা করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন মুখপাত্র বলেন, ‘জম্মু-কাশ্মীরে আরোপিত বিধিনিষেধ ও আটকের ঘটনায় ‘খুব উদ্বিগ্ন’ রয়েছে ওয়াশিংটন। আমরা আইনি পদ্ধতির সঙ্গে সম্মতি ও মানবাধিকারের ওপর শ্রদ্ধা জানিয়ে এতে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনার আহ্বান জানাই।’ পরে ‘জম্মু-কাশ্মিরে শিগগিরই একটি সাধারণ রাজনৈতিক মর্যাদায় ফিরে আসবে’ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন বক্তব্যকে’ স্বাগত জানান তিনি।

ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ও সীমান্তের সন্ত্রাসবাদ রোধ করতে সব পক্ষের প্রতি আহবান জানাই আমরা। কাশ্মির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এ ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনায় সহায়তা অব্যাহত রাখবো আমরা।’

মোদি সরকার কাশ্মীর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরোপিত এই বিধিনিষেধ এবং এই অঞ্চলের রাজনৈতিক নেতাদের বন্দি করাকে একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করেছে। তবে এই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার ও বন্দিদের মুক্তি দেওয়ার জন্য নয়াদিল্লিকে বারবার আহবান জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, মোবাইল ও ইন্টারনেট পরিষেবাগুলো বন্ধ থাকায় তথ্যে ধোঁয়াশা, বাইরে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ ও স্বাস্থ্য সেবা নিতে সমস্যার সম্মুখীণ হচ্ছেন কাশ্মিরিরা। জম্মু-কাশ্মিরের বাসিন্দারা মানবাধিকার সংগঠনগুলোকে বলছে, ‘আসলে সরকার আমাদের সবাইকে কারাগারে রেখেছে। আমরা স্বাধীনভাবে চলতে পারি না। কথা বলতে পারি না। এটা কি কারাগার নয়?’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasnat Jubaer
  • Facebook
  • X (Twitter)

Hasnat Jubaer is part of the iNews Desk editorial team, contributing to daily news coverage with a focus on accuracy, clarity, and timely reporting. Working collaboratively within the newsroom, he helps ensure stories are well-researched, clearly written, and aligned with editorial standards. His work supports iNews’ commitment to delivering reliable and relevant news to a global audience.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa