আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরিদের জন্য যতদূর যেতে হয়, ততদূর যাব। এমন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।মঙ্গলবার পাক সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরিদের প্রতি দায়বদ্ধতা পূরণে যে কোনও কিছু করতে পাক সেনাবাহিনী প্রস্তুত।

Advertisement
দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বলেন, আমাদের দায়বদ্ধতা থেকে যতদূর করতে হয় তার জন্য আমরা প্রস্তুত।
ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরিদের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় রাওয়ালপিন্ডিতে জেনারেলের কার্যালয়ে এই বৈঠক হয়।
এদিকে ইমরান খান বলেছেন, আমার অনুমান আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটবে। পাক পার্লামেন্টে দাঁড়িয়ে এমনটাই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে যে আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটতে খুব বেশি দেরি নেই, সেটাই মনে করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



