
ভারতকে সতর্ক করে আজ ইমরান জানিয়েছেন জম্মু-কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের জেরে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যু’দ্ধ-পরিস্থিতির সৃষ্টি হতে পারে । মোদি সরকারের এই সিদ্ধান্তের কারণে কাশ্মীরের মানুষের অধিকার খর্ব হবে ও সেই কারণে পরিস্থিতি আরও খারাপ হবে, সংসদীয় অধিবেশনে জানিয়েছেন ইমরান। ‘আমাদের আক্রমণ করলে আমরাও যথাযথ জবাব দেব ও পরিস্থিতি আরও গুরুতর হবে যা কার্যত যু’দ্ধ পরিস্থিতিই তৈরি করবে’,মন্তব্য ইমরানের। ‘আর যু’দ্ধ পরিস্থিতি তৈরি হলে শেষ রক্তপাত পর্যন্ত লড়বে পাকিস্তান, দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যু’দ্ধ হলে তার ফলাফল আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাবে ‘, হুঁশিয়ারি ইমরানের।
একই সঙ্গে ইমরান জানিয়েছেন এই বিষয়টি তিনি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক আদালতে পেশ করবেন তিনি ।
বর্তমান সরকারের মতে ভারত শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের বাসস্থান ও এটাই ভারতের শাসক সরকারের রাজনৈতিক মতাদর্শ, এটাই আরএসএস চালিত এক দলের মতাদর্শ । ‘ভারতে এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে প্রত্যেক ভারতীয় নাগরিক কোনওভাবেই সমান নন মন্তব্য ইমরানের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



