
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্র জানা যায়, রামবান জেলায় থাকতেন দুই ভাই, পারভেজ আলম ও তাবরেজ আলম। বিহারের সুপল জেলার রামবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা তারা। কাশ্মীরে কাঠের কাজ করতে গিয়ে ওই দুই বোনকে ভালবেসে ফেলেন দুই ভাই। তাদের বিয়ে করে বিহারে নিজেদের গ্রামে নিয়ে চলে আসেন তারা।
স্থানীয় পুলিশ সুপার জানান, ‘দুই বোনের বাবা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। পরে জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল অভিযুক্তদের খুঁজতে খুঁজতে বিহারে চলে আসে এবং তাদের প্রেপ্তার করে। অভিযুক্তদের বক্তব্য, বিয়েতে রাজি হয়েছিলেন দুই বোন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



