
জম্মুর রেলওয়ে কমপ্লেক্সের কাছে ভ্যান ভবনে শুক্রবার সহকারী উপ-পরিদর্শক যশবন্ত সিংহকে ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় মৃ ত পাওয়া যায়। শনিবার প্রাথমিক তদন্তের কথা জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে ওই এএসআই তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালানোর ফলে দ্রুত তার মৃ ত্যু হয়েছে।
৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে যশবন্ত সিংহের ইউনিটকে জম্মু-কাশ্মীরে মোতায়েন করা হয়েছিল। অপরদিকে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বিনোদ কুমার নামে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। ডোডার ডেপুটি কমিশনারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ওই সদস্য গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হন।
জম্মু-কাশ্মীর থেকে গত ৫ আগস্ট সেরাজ্যের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা অপসারণকে কেন্দ্র করে সেখানে যেসব অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান পাঠানো হয়েছিল তারমধ্যে বিএসএফের জওয়ান বিনোদ কুমারও ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



