
সোমবার (১৮ নভেম্বর) ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, নিহতরা একটি টহল দলের সদস্য ছিলেন। বিকেল ৩টার দিকে সমুদ্র পৃষ্ঠ থেকে ১৮ থেকে ১৯ হাজার ফুট উচ্চতায় তুষারধসের কবলে তারা আটকা পড়েন। পরে তাদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। ধ্বংসস্তূপ থেকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে করে তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা নেমে যাওয়া) আক্রান্ত হয়ে ছয়জন মারা যান।
পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে পরিচিত সিয়াচেন হিমবাহ। হিমালয়ের কারাকোরাম পর্বতমালার ২০ হাজার ফুট উঁচুতে এর অবস্থান। ১৯৮৪ সালে এ হিমবাহের নিয়ন্ত্রণ নেয় ভারত। যুদ্ধের চেয়ে বেশি সেনা সেখানকার আবহাওয়ার কারণে মারা গেছে।
শীতের সময়ে সিয়াচেন হিমবাহ এলাকার তাপমাত্রা মাঝে মাঝে শূন্যের ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায়। এ সময়ে সেখানে নিয়মিত ভূমি ও তুষারধসের ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



