Advertisement
জুমবাংলা ডেস্ক : জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি বর্ণনা করতে গিয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেছেন, সব পুলিশ যে খারাপ তা নয়। কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনী এখনও অনিরাপদ।

এসময় পুলিশ সুপার বলেন, গত জুলাই-আগস্টে আমি খুলনায় কর্মরত ছিলাম। তখন সারাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল। তবে শুরুর দিকে খুলানায় তেমন তৎপরতা ছিল না। যখন এক পুলিশ সদস্যকে হত্যা করা হয়। তারপর থেকেই উত্তাল হয়ে উঠে খুলনা। পরে আমি খুলনার অফির্সাস মেসে থাকতাম।

পুলিশ সুপার আরও বলেন, গত জুলাই-আগস্টে আমি খুলনায় কর্মরত ছিলাম। তখন সারাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল। তবে শুরুর দিকে খুলানায় তেমন তৎপরতা ছিল না। যখন এক পুলিশ সদস্যকে হত্যা করা হয়। তারপর থেকেই উত্তাল হয়ে উঠে খুলনা। পরে আমি খুলনার অফির্সাস মেসে থাকতাম। আমার পরিবার থাকতো ঢাকায়। ৪ ও ৫ আগস্ট পুরো রাত আমি ঘুমাতে পারেনি। আমার পরিবারও টেনসনে ছিল। পরে আমি সাদা পোষাকে একটি অটোতে করে ঢাকায় পৌঁছাই।

তিনি আরও বলেন, সব পুলিশ যে খারাপ তা নয়, কিছু বিপদগামী পুলিশ সদস্যের কারণে আমাদের সম্মান হারিয়েছিলাম। তবে এখন আমাদের কার্যক্রমে দ্বারা পুনরায় সম্মান ফিরাতে চেষ্টা করছি। পুলিশকে সহযোগিতা করলে নতুন বাংলাদেশে কোন ধরণে অরাজকতা থাকবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, সিভিল সার্জন মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহান, জেলা জামায়েত ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান, জেলা সমন্বয়কারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার।

অর্থনীতির শ্বেতপত্র প্রধান উপদেষ্টার হাতে যাচ্ছে আজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.