বলিউডে রাভিনা ট্যান্ডনের সফল ক্যারিয়ার নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ক্যারিয়ারের শুরুর দিকে কিছু বড় প্রজেক্ট ফিরিয়ে দিয়ে তিনি অনেককেই অবাক করেছিলেন। যার মধ্যে অন্যতম করণ জোহর পরিচালিত প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবিতে ‘টিনা’র চরিত্রে (যেটি পরবর্তীতে রানী মুখার্জি করেন) প্রথম প্রস্তাব গিয়েছিল রাভিনার কাছে।

রাভিনা

Advertisement

কেন ফিরিয়ে দিয়েছিলেন প্রস্তাব এমন প্রশ্নে রাভিনা জানান, এই সিদ্ধান্তটি কোনো ব্যক্তিগত বিরোধ থেকে নয়, বরং ছিল পেশাদারী কৌশলের অংশ। তার ভাষ্যমতে- ‘মোহরা’র মতো সুপারহিট ছবির পর আমি যখন ক্যারিয়ারে একটি বিরতি নিয়ে ফিরছিলাম, তখন আমি চেয়েছিলাম একক নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে।

রাভিনা বলেন- “আমি কাজলের সেকেন্ড লিড হিসেবে অভিনয় করে ক্যারিয়ার নতুন করে শুরু করতে চাইনি। আমি হয়তো ৫টি দৃশ্য বা ৫টি গান পেতাম, কিন্তু আমি চেয়েছিলাম একক নায়িকা হিসেবে পর্দায় ফিরতে।”

তিনি আরও যোগ করেন, রানী মুখার্জির জন্য ওই চরিত্রটি কাজ করেছিল কারণ তিনি তখন ইন্ডাস্ট্রিতে ‘নতুন মুখ’ ছিলেন। কিন্তু রাভিনার মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর জন্য সেটি উপযুক্ত ছিল না। পরিচালক করণ জোহর রাভিনার ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও অভিনেত্রীর এই সিদ্ধান্তে কিছুটা মনঃক্ষুন্ন হয়েছিলেন। রাভিনা স্মরণ করেন- “করণ সবসময় বলে যে আমি ওর প্রথম ছবিটা করিনি। আমি ওকে বলি, আমি অবশ্যই করতে চাইতাম কারণ তুমি আমার বন্ধু, কিন্তু তখনকার পরিস্থিতি অনুযায়ী আমার জন্য সেটা ঠিক ছিল না।”

আরও পড়ুনঃ

তৃষাকে নিয়ে রুচিহীন মন্তব্য, আইনজীবীদের বিবৃতি

মজার বিষয় হলো, ১৯৯৮ সালে যখন ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পায় এবং ইতিহাস সৃষ্টি করে, ঠিক একই বছর রাভিনা ট্যান্ডন উপহার দিয়েছিলেন ‘দুলহে রাজা’ এবং ‘বড় মিঞা ছোটে মিঞা’-র মতো দুটি সুপারহিট ছবি। ফলে তার এই সিদ্ধান্ত যে ক্যারিয়ারের দিক থেকে ভুল ছিল না, তা বক্স অফিস পরিসংখ্যানই বলে দেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.