Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি টাকা ফেরত দিলেন শ্রমিক
বিভাগীয় সংবাদ

কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি টাকা ফেরত দিলেন শ্রমিক

By Sibbir OsmanApril 19, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: পরিবার নিয়ে কোনোরকমে দিন এনে দিন খেয়ে জীবন চলে মো. ছটুর। ইজিবাইক সোসাইটি নামে একটি সংগঠনের চেইন মাস্টার হিসেবে কাজ করেন তিনি। এছাড়া শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তা করেন তিনি। এভাবেই খুব কষ্ট করে সংসার চালান। শত অভাবের মাঝেও নিজের সততার পরিচয় দিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। এক যাত্রীর হারিয়ে যাওয়া পৌনে ৪ লাখ টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েও ফেরত দিয়েছেন মো. ছটু।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর শহরে এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকার পাড়ার বাসিন্দা কুড়িগ্রামের রৌমারি উপজেলার কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী কর্মস্থল থেকে বাসে করে টার্মিনালে নামেন। তার সঙ্গে ছিল প্রভিডেন্ট ফান্ডের ও বেতন বোনাসের প্রায় পৌনে ৪ লাখ টাকার একটি ব্যাগ ছিল। পরে বাস টার্মিনালে নেমে একটি ইজিবাইক চেপে নিয়ামতপুরের বাসায় চলে যান তিনি। কিন্তু ভুল করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ইজিবাইকে ফেলে আসেন। কয়েক মিনিট পর তার খেয়াল হয় ব্যাগটি অটোবাইক থেকে নামাননি। সঙ্গে সঙ্গে ইজিবাইকটির সন্ধানে বের হন।
কুড়িয়ে পাওয়া ব্যাগ ভর্তি টাকা ফেরত দিলেন শ্রমিক

Advertisement

এদিকে ওই ইজিবাইক চালক গাড়িতে টাকার ব্যাগ রয়েছে খেয়াল না করে ইজিবাইক চালিয়ে শহরের দিকে চলে যান। পথিমধ্যে শহরের বঙ্গবন্ধু সড়কের মুন্সিপাড়া মোড়ে টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। এসময় ব্যাগটি মো. ছটুর নজরে পড়ে। পরে লোকজনের উপস্থিতিতে সেটি খুলে দেখতে পান ওই ব্যাগভর্তি টাকা রয়েছে।

সঙ্গে সঙ্গে ইজিবাইক সোসাইটির তামান্না মোড় হাজারীহাট শাখার সভাপতি মঞ্জুর হোসেন সিয়াম ও সাধারণ সম্পাদক মো. আরজু রহমানকে বিষয়টি জানান তিনি। এরপর তারাও টাকার মালিকের সন্ধান করতে থাকেন। এদিকে টাকার মালিক কাইয়ুম চৌধুরী বিষয়টি থানায় অবগত করেন।

পরে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা তামান্না মোড় হাজারীহাট শাখার নেতারা টাকার মালিককে খুঁজে বের করেন। রাতে শহরের বঙ্গবন্ধু চত্বরের ট্রাফিক পুলিশ বক্সে টাকার মালিককে ডেকে আনেন তারা। পরে নীলফামারী পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু নাহিদ পারভেজ চৌধুরীর মাধ্যমে ব্যাগে থাকা পৌনে ৪ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হয় ওই কৃষি কর্মকর্তাকে।

এসময় উপস্থিত ছিলেন ইজিবাইক সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. আশরাফ কোরায়শী ছাড়াও বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সৈয়দপুর তামান্না মোড় হাজারীহাট শাখার অন্যান্য নেতারা।

মো. কাইয়ুম চৌধুরী বলেন, সাংসারিক কাজে প্রয়োজন হওয়ায় প্রভিডেন্ট ফান্ড থেকে ঋণ নেওয়া ৩ লাখ ও বেতন বোনাসের প্রায় ৭৫ হাজার টাকা ছিল ওই ব্যাগে। সবগুলো টাকাই ব্যাগে অক্ষত আছে। এ সময় খুশি হয়ে তিনি ব্যাগ কুড়িয়ে পাওয়া মো. ছটুকে পুরস্কৃত করেন।

সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সিয়াম বলেন, কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের সংগঠনের সদস্য ছটুকে ধন্যবাদ তার সততার জন্য।

নীলফামারী পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু নাহিদ পারভেজ চৌধুরী বলেন, ইজিবাইক শ্রমিক ছটুর সততা সত্যিই প্রশংসনীয়। এজন্য তাকে আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার এ সততা দৃষ্টান্ত হয়ে থাকবে।

ঈদুল ফিতরের চাঁদ কবে দেখা যাবে জানালো আবহাওয়া অধিদফতর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026

Latest News

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa