Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কুমারী হওয়ার অভিনয় করে বিচ্ছেদ ছাড়াই একে একে তিন বন্ধুকে বিয়ে
আন্তর্জাতিক

কুমারী হওয়ার অভিনয় করে বিচ্ছেদ ছাড়াই একে একে তিন বন্ধুকে বিয়ে

By Sibbir OsmanJuly 5, 20212 Mins Read

কুমারী হওয়ার অভিনয় করে বিচ্ছেদ ছাড়াই একে একে তিন বন্ধুকে বিয়ে
প্রতীকী ছবি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তিন বন্ধুর সঙ্গে কুমারী হওয়ার অভিনয় করে তিনজনকেই বিয়ে করলেন এক নারী। প্রথমে এক বন্ধুকে বিয়ের পর নিজেকে কুমারী বলে দাবি করে বিচ্ছেদ ছাড়াই পরের দুই বন্ধুকে বিয়ে করেন তিনি। আর একই সময় তিন বিয়ের অপরাধে ওই নারীকে জরিমানাসহ ১১ বছরের কারাবাসের আদেশ দিয়েছেন বাহরাইনের আদালত।

বাহরাইনের বাসিন্দা ৩০ বছর বয়সী ওই নারী তার তিন বন্ধুকেই বুঝিয়েছেন যে তিনি অবিবাহিত। একে একে তিন বন্ধুই তাকে অবিবাহিত মনে করে বিয়ে করেছেন। আদালতে দাখিল করা অভিযোগপত্র থেকে জানা গেছে, ওই তিন ব্যক্তি বিয়ের সময় দেয়া দেনমোহরের প্রায় ১২ লাখ টাকা ওই নারী আত্মসাৎ করেছিলেন।

ওই নারী তার ব্যক্তিগত তথ্য লুকিয়ে তিনজনের কাছে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছিলেন। প্রথম স্বামীর সাথে চারমাস সংসার করার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি। এর এক মাস পর তৃতীয় বিয়ে করেন।

তৃতীয় বিয়ের এক সপ্তাহের মাথায় তৃতীয় স্বামী ওই নারীর প্রতারণার বিষয়টি ধরে ফেলেন। তিনি জানতে পারেন তার স্ত্রী আরও দুই ব্যক্তির স্ত্রী। এরপর ওই তিন ব্যক্তি মিলে পুলিশের কাছে অভিযোগ করেন। তদন্তে দোষি প্রমাণিত হলে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় ওই নারীকে।

আদালতে সরকারি আইনজীবীর কাছে প্রথম আর দ্বিতীয় স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়েই তৃতীয় বিয়ে করছেন বলে দাবি করেন ওই নারী। যদিও আদালতে তার বক্তব্য মিথ্যা বলে প্রমাণিত হয়।

প্রসঙ্গত, মুসলিম আইনে স্বামী বর্তমান থাকা অবস্থায় কোনো নারী ফের বিয়ে করতে পারেন না। স্বামীর মৃত্যু বা বিচ্ছেদের পরই ফের বিয়ের অনুমতি পান নারীরা।

সূত্র : ডেইলি সাবাহ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa