
দি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুই বোনকে বিয়ে বিচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন দুজনের স্বামী, তার শাশুড়ি ও পঞ্চায়েতের সদস্যরা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং মহারাষ্ট্র সামাজিক বয়কট (প্রতিরোধ, নিষিদ্ধকরণ ও প্রতিরোধ) আইনের অধীনে মামলা করেছে।
দুই বোনের অভিযোগ, বিয়ের পরে তাদের দুজনকে শ্বশুরবাড়িতে আলাদা কক্ষে নিয়ে কুমারীত্ব পরীক্ষা করা হয়। জানানো হয়, এটাই নাকি তাদের ঐতিহ্য। পরে তারা দাবি করে, দুজনই কুমারীত্ব পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। এরপর অভিযোগ করা হয়, তাদের বিয়ের আগেই অন্য কারও সঙ্গে দৈহিক সম্পর্ক ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


