Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকা, দলে বিশৃঙ্খলা সৃষ্টি ও পৌর যুবদলের দুই নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে বাদলের পদত্যাগ দাবি করেন তারা।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা ও পৌরসভার যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, আবু বক্কর সিদ্দিক মিল্টন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ, রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

যুবদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদল দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনওর সঙ্গে দেখা করা নিয়ে পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু ও সদস্য সচিব আফজাল হোসেনকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা একত্র হয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। তিনি পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে জানতে আহ্বায়ক আব্দুর রহমান বাদলকে একাধিকবার ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

বিমানবন্দরে অতিথির মতো সম্মান পাবেন প্রবাসীরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.