Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কুমিল্লার ১৭ উপজেলায় বই পৌঁছে গেছে
জাতীয় বিভাগীয় সংবাদ

কুমিল্লার ১৭ উপজেলায় বই পৌঁছে গেছে

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 19, 20192 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতে পাঠ্যবই হাতে পেত না এক দশক আগেও। বই পেতে কখনও কখনও তিন থেকে চার মাস লেগে যেত তাদের। তবু শিশুদের অপেক্ষার প্রহর ফুরাত না। পাল্টে গেছে সেই চিত্র। প্রাথমিক ও মাধ্যমিকের শিশুরা এখন শিক্ষা বছরের প্রথম দিনে পাঠ্যবই হাতে পায়। এ বছরের চিত্র আরও আশাব্যঞ্জক। এবার প্রায় এক মাস আগেই ছাপা হয়ে গেছে বিনামূল্যের বই। পৌঁছে গেছে তা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের হাতে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান বলেন, আসলে বই-ই এখন অপেক্ষা করছে শিশুদের জন্য!

এটাই বাস্তবতা- বলছিলেন শিক্ষা অফিসার আবদুল মান্নান । তিনি বলেন, বই বিলম্বে পাওয়ার দিন এখন অতীত। আগেভাগে ছাপা হয়ে উপজেলার গোডাউন ও স্কুলগুলোতে গিয়ে এখন বই-ই শিশুদের অপেক্ষায় থাকে। আমাদের সার্বিক প্রচেষ্টা ও মুদ্রণ শিল্প মালিকদের সহযোগিতায় এ বিশাল কর্মযজ্ঞ যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আগামী ১ জানুয়ারি কুমিল্লাসহ সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুমিল্লার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল বইয়ের শতভাগই তারা নিজ নিজ এলাকায় বুঝে পেয়েছেন। কোথাও কোথাও সহপাঠ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার-এ ধরনের দু’একটি বই বাকি আছে। সেগুলোও আগামী দু’একদিনের মধ্যে পৌঁছে যাবে। দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, সব বই-ই ছাপা হয়ে ঢাকা থেকে চলে এসেছে। বই বুঝে পেয়েছি। এসব বই উপজেলাগুলোতে বিতরণের কাজও শেষ। এখন আমরা পাঠ্যপুস্তক উৎসবের প্রস্তুতি নিচ্ছি। চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগর ও ইবতেদায়ি সবই পেয়েছি। বই নিয়ে কোনো সমস্যা নেই। নেই কোনো শঙ্কাও।

বর্তমান সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে ধারাবাহিক সাফল্য হিসেবে নতুন বছরের শুরুতেই সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে আসছে। চলতি ২০১৯ সাল বই বিনামূল্যে বিতরণ করার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতি বছর সরকারের বিশাল এ কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে, যা দেশে সুনাম বয়ে এনেছে। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa