Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কৃষকদের জন্য জীবনের শেষ অনশন করবেন আন্না হাজারে
আন্তর্জাতিক

কৃষকদের জন্য জীবনের শেষ অনশন করবেন আন্না হাজারে

By Saiful IslamDecember 30, 20202 Mins Read

কৃষকদের জন্য জীবনের শেষ অনশন করবেন আন্না হাজারে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আন্না হাজারে নিজের জীবনের শেষ আমরণ অনশন করবেন কৃষকের জন্য। ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের কারণে নায়ক বিবেচনা করা হয় আন্না হাজারেকে। তার অনশনের পরিপ্রেক্ষিতেই সরকার লোকপাল বিল পাস করতে বাধ্য হয়। সেই আন্না এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

তার বক্তব্য, কৃষকদের দাবি মানা না হলে ফের অনশনে বসতে পারেন। আর এটাই হবে তার জীবনের শেষ অনশন। সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগর জেলার নিজ গ্রাম রালেগাঁও সিদ্ধিতে সাংবাদিকদের আন্না বলেন, সরকার শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছে। এতে আমার আস্থা নেই। দেখা যাক, কেন্দ্র আমার দাবিদাওয়া নিয়ে কী ব্যবস্থা নেয়। এক মাসের সময় চেয়েছে সরকার। তাই জানুয়ারির শেষ পর্যন্ত সময় দিয়েছি। দাবি না মিটলে ফের অনশন করব।

গান্ধীবাদী সমাজকর্মী হিসেবে ভারতজুড়ে সমাদৃত আন্না হাজারে। তার বয়স এখন ৮৩ বছর। প্রায় তিন বছর ধরে কৃষকদের স্বার্থে আন্দোলন করে চলেছেন তিনি। সরকারের কাছে একগুচ্ছ দাবিদাওয়াও পেশ করেছেন। সম্প্রতি সংসদে পাস হওয়া তিনটি কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা। দিল্লির সিংঘু সীমানায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পাঞ্জাব ও হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যের কৃষক।

সেই আন্দোলনে সমর্থন জানিয়ে দাবি আদায়ে আরও একবার অনশনকে হাতিয়ার করতে চলেছেন আন্না হাজারে। ১৪ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহকে চিঠি লিখেছিলেন আন্না। চিঠিতে তিনি বলেছেন, এমএস স্বামীনাথান কমিটির সুপারিশগুলো কার্যকর করতে হবে এবং কৃষি পণ্যের দাম নির্ধারণে ‘কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস’ (সিএসিপি)-কে স্বায়ত্তশাসন দিতে হবে।

এই দাবি না মানা হলে অনশনে বসার হুমকি দিয়েছিলেন আন্না। এরপর মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হরিভাউ বাগাড়ে তার সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রের কৃষি আইন সম্পর্কে ব্যাখ্যা দেন। কৃষকের আন্দোলন শুরুর পর ৮ ডিসেম্বর কৃষকদের ডাকা ধর্মঘটে সমর্থন জানাতে এক দিনের প্রতীকী অনশন করেন আন্না হাজারে। জানুয়ারির মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে আমরণ অনশনে যাবেন তিনি।

জনগুরুত্বপূর্ণ ইস্যুতে অনশনের মাধ্যমে শান্তিকামী পথে দাবি আদায় করার কারণে আন্নার বিশাল জনসমর্থন রয়েছে। ভারত সরকার তার এই ব্যাপক জনসমর্থনকে ভয় পায় এবং তিনি অনশন শুরু করলে তা আমলে নেয়। কৃষকের জন্য তার অনশনের হুমকির পর মোদি সরকার কতটুকু আমলে নেয় সেটাই এখন দেখার বিষয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa