Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করেন৷ দেশটিতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক ও করোনাকেন্দ্রিক স্বাস্থ্য সঙ্কটের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেন তিনি৷ তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসিন৷

দেশটির সাংবিধানিক রাজা আল-সুলতান আব্দুল্লাহ মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ করোনার কারণে নতুন নির্বাচনের সম্ভাবনা তিনি আগেই উড়িয়ে দিয়েছিলেন৷ তবে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি৷

রাজার ফরমান মেনে দেশটির পার্লামেন্ট মঙ্গলবার প্রত্যেক এমপিকে তাদের পছন্দ অনুযায়ী একজনের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে৷

সংখ্যাগরিষ্ঠ সাংসদরা যাকে চাইবেন, তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন রাজা৷ তবে দেশটির রাজনৈতিক চিত্রও বদলাতে হবে বলে মত দিয়েছেন তিনি৷

‘‘বিষয়টি শুধু নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নয়, বরং রাজার কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতির এমন এক ধারা চালু করা যা জনগণের জন্য শান্তিপূর্ণ,’’ রাজা আল-সুলতান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম৷

উল্লেখ্য, ব্যাপক দুর্নীতিকে কেন্দ্র করে ২০১৮ সালের নির্বাচনে ৬০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইউএমএনও দলের পতনের পর থেকে মালয়েশিয়াতে রাজনৈতিক অস্থিরতা চলছে৷ ওই সময় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিরোধী জোট নির্বাচনে জিতলেও অন্তর্কলহের কারণে জোটটি টেকেনি৷ পরে ইউএমএনওসহ নির্বাচনে হারা কয়েকটি দলকে সাথে নিয়ে একটি জোট গড়তে সক্ষম হন মহিউদ্দিন ইয়াসিন৷

কিন্তু ওই জোটও বেশ ভঙ্গুর ছিল, বিশেষ করে ইউএমএনও-র সঙ্গে অন্য দলগুলোর বনিবনা হচ্ছিল না৷ ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ মাসের মাথায় ইয়াসিনকে পদত্যাগ করতে হলো৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে অন্যতম দাবিদার হলেন আনোয়ার ইব্রাহিম।

সূত্র: ডয়চে ভেলে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.