
এদিকে, দেশজুড়ে জীবাণুমুক্তকরণ কর্মসূচিতে স্বাস্থ্য সহায়তাকর্মীদের সঙ্গে সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশ বারান্দায় দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও অধিবাসীরা। এমন দৃশ্য দেখে আবেগে কেঁদে ফেললেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
তিনি বলেন, আল্লাহ অবশ্যই আপনাদের সুরক্ষা দেবে। আপনারা যে দেশে বসবাস করেন, সেই দেশকেও রক্ষা করবেন। কারণ আপনারা এই দেশের নাগরিকদের মতোই অনুগত। এই অবস্থা অত্যন্ত নিরাপদেই আমরা অতিক্রম করতে পারব।
উল্লেখ্য এই জীবাণুমুক্তকরণ কর্মসূচি গত ২৬ মার্চ থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের লাগাম ধরতেই আমিরাত সরকার এমন উদ্যোগ নিয়েছে।
এদিকে, দেশটিতে এ পর্যন্ত ৬৬৩ এর অধিক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। একই সাথে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ছয়জনের প্রাণনাশ হয়েছে। তবে দেশটি করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আসছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



