
জানা গেছে, গত শনিবার আর্ট গ্যালারিতে গিয়ে ডেভিড ডাটুনা নামের ঐ পারফরমেন্স আর্টিস্ট দেয়ালে স্কচ টেপ দিয়ে সাঁটা ওই কলাটি টেনে খুলে তা ছিলে খেয়ে ফেলেন। এরপর ইনস্টাগ্রামে ডাটুনা লিখেন, এটা আমার একটি পারফরমেন্স আর্ট। আমি মৌরিজিও কাটেলানের শিল্পকর্মের একজন ভক্ত। তার এই কাজটি আমার খুবই ভালো লেগেছে। খুবই সুস্বাদু।
এদিকে, শিল্পকর্মটি যিনি কিনেছিলেন তিনি যে সবকিছু হারিয়েছেন তা নয়। যে চুক্তিতে শিল্পকর্মটি বিক্রি করা হয়েছে তাতে শিল্পী আরেকটি সংস্করণ পুনরায় মালিককে বুঝিয়ে দিতে পারবেন। গ্যালারির পরিচালক লুসিয়েন টেরাস বলেন, ডাটুনা শিল্পকর্মটি ধ্বংস করে ফেলেননি। কলা ছিল একটি আইডিয়া মাত্র। কয়েক মিনিট পরেই দেয়ালে আরেকটি কলা লাগানো হয়েছে। আইডিয়ার মৃত্যু নেই, তা বেঁচে থাকে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



