
এসময় শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। শহিদুল গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে হিরোইনসহ গ্রেপ্তার শহিদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার জেলার গোদাগাড়ি থেকে হিরোইনগুলো পাথর বোঝাই ট্রাকে তুলে নেয়। এর পর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কেজি হিরোইনসহ ট্রাক চালক শহিদুলকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



