বিশ্বে প্রথম মেট্রোরেল চালু হয়েছে আজ থেকে প্রায় ১৬০ বছর আগে। উদ্বোধনের দিনেই ৩০ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছিল এই মেট্রো। কোথায় চালু হয়েছিল বিশ্বের সর্ব প্রথম মেট্রোরেল? বর্তমানে দৈনিক কত কিলোমিটার রাস্তা পাড়ি দেয় এটি? এসব বিষয় নিয়ে আজকের প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত মেট্রোরেল প্রজেক্ট সফলতার মুখ দেখেছে। এটির সুবিধা হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রোরেল ব্যবহার করে দ্রুততম সময়ে পৌছে যাচ্ছে নিজেদের গন্তব্যে।

মেট্রোরেল

Advertisement

বিশ্বজুড়ে দ্রুতগতির বৈদ্যুতিক এই পরিবহন ব্যবস্থা আসলেই বেশ পুরোনো। ১৮৬৩ সালে লন্ডনে বিশ্বে প্রথম মেট্রোরেল সেবা চালু হয়েছিল। উদ্বোধনের দিনেই ৩০ হাজারের বেশি যাত্রী পরিবহন করেছিল টিউব নামে পরিচিত লন্ডনের এই মেট্রো।

লন্ডনে প্রথম বিদ্যুৎচালিত ভূগর্ভস্থ লাইন চালু করা হয়েছিল ১৮৯০ সালে; যা এটিকে বিশ্বের প্রাচীনতম মেট্রো ব্যবস্থায় পরিণত করে। আন্ডারগ্রাউন্ড মেট্রো নামে পরিচিত হওয়া সত্ত্বেও লন্ডনের এই মেট্রো লাইনের মাত্র ৪০ শতাংশ ভূগর্ভে নির্মিত; আর বাকি অংশ নির্মিত হয়েছিল ভূপৃষ্ঠে।

বর্তমানে লন্ডনের এই মেট্রো ব্যবস্থা ২৭২টি স্টেশনে যাত্রী পরিবহন করে, পাড়ি দেয় ৪০০ কিলোমিটার পথ। লন্ডন আন্ডারগ্রাউন্ড এখন বছরে ১১৭ কোটি যাত্রীকে সেবা দিচ্ছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রয়েছে বিশ্বের প্রাচীনতম বৈদ্যুতিক ভূগর্ভস্থ রেল ব্যবস্থা।

এই মেট্রো ব্যবস্থার আইকনিক লাইন- ওয়ান সম্পন্ন হয়েছিল ১৮৯৬ সালে। এটি লন্ডন আন্ডারগ্রাউন্ডের পর বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ভূগর্ভস্থ রেল ব্যবস্থা। জাপানের টোকিও মেট্রো ব্যবস্থাকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যস্ততম হিসেবে মনে করা হয়।

প্রতিদিন গড়ে ৬৮ লাখ ৪০ হাজার যাত্রী পরিবহন করে টোকিও মেট্রো। টোকিওর দু’টি সাবওয়ে অপারেটরের মধ্যে সবচেয়ে বড় এটি। আমাদের প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় ১৯৮৪ সালে প্রথম মেট্রো ব্যবস্থা চালু হয়েছিল। সেই সময় ৩ দশমিক ৪ কিলোমিটার পথে যাত্রী পরিবহন করতো কলকাতা মেট্রো। পরবর্তীতে ২০০২ সালে দেশটির রাজধানী দিল্লিতেও প্রথম দ্রুত ট্রানজিট সেবার উদ্বোধন করা হয়। দিল্লির এই মেট্রোর দৈর্ঘ্য ৩৯১ কিলোমিটার। এতে স্টেশন রয়েছে ২৮৬টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.