Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক কোরআন পোড়ানোর ষড়যন্ত্র, ডেনমার্কের ৫ নাগরিককে বহিষ্কার করল বেলজিয়াম
আন্তর্জাতিক

কোরআন পোড়ানোর ষড়যন্ত্র, ডেনমার্কের ৫ নাগরিককে বহিষ্কার করল বেলজিয়াম

By Shamim Rezaনভেম্বর 14, 20202 Mins Read
গত আগস্টে কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে সহিংসতা ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কিছুদিন আগেই ফ্রান্সের একটি স্কুলে মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে অবমাননা করেন একজন শিক্ষক। এর জেরে ওই শিক্ষককে হত্যাকাণ্ডের শিকার হতে হয়। খবর বিবিসি’র।

এই ঘটনার পর ইসলাম ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। এতে প্রতিবাদে ফুঁসে ওঠে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়। বিশ্বজুড়ে ফরাসি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। বিশ্বব্যাপী এখনও সেই বিতর্ক চলছে। এর মাঝেই বেলজিয়ামে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর পরিকল্পনা করে গ্রেফতার হল ডেনমার্কের পাঁচ নাগরিক। পরে তাদের সেই দেশ থেকে বহিষ্কারও করে বেলজিয়াম সরকার।

জানা গেছে, সম্প্রতি ডেনমার্কের উগ্র ডানপন্থী নেতা রাসমুস পালুদানের দল স্ট্রাম কুর্সের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিল বেলজিয়ামে বসবাসকারী ডেনমার্কের পাঁচ ব্যক্তি। বিষয়টি নিয়ে শোরগোল হওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করে বেলজিয়ামের প্রশাসন। অভিযুক্তরা বেলজিয়ামের ব্রাসেলস জেলার মোলেনবিক এলাকায় কোরআন পোড়ানোর ষড়যন্ত্র করছে বলে জানা যায়। সেখানে বসবাসকারী মরক্কোর মুসলিম সম্প্রদায়কে উত্তেজিত করে বেলজিয়ামে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ ওঠে।
এরপরই ওই পাঁচ ডেনমার্কের নাগরিককে গ্রেফতার করে জেরা করা শুরু হয়। পরে তারা নিজেদের পরিকল্পনার কথা স্বীকার করলে অভিযুক্তদের অবিলম্বে দেশ থেকে বিতাড়িত করার নির্দেশ দেয় দেশটির প্রশাসন।

এ প্রসঙ্গে বেলজিয়ামের এক মন্ত্রী জানান, ডেনমার্কের ওই নাগরিকরা সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর জন্য কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছিল। অভিযোগের সত্যতা পাওয়ার পরই তাদের গ্রেফতার করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কয়েকদিন আগে ফ্রান্সেও কোরআন পোড়ানোর হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিল রাসমুস পালুদান। এর জেরে বুধবার তাকে সেখান থেকে বিতাড়িত করা হয়।

এর আগে গত আগস্টে তার সমর্থকরা সুইডেনের দক্ষিণাঞ্চলীয় নগরী মালমোতে কোরআন শরীফ পুড়িয়ে ফেলে। এতে সেখানে তীব্র প্রতিবাদ গড়ে ওঠে ও চরম সহিংসতা ছড়িয়ে। এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিবাদকারীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

জুন 16, 2026
উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

জুন 16, 2026
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
Latest News
শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

উন্মুক্ত হলো

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

বোমারু

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa