Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ক্যানসার নিয়ে কটাক্ষ করায় চটলেন হিনা খান
বিনোদন

ক্যানসার নিয়ে কটাক্ষ করায় চটলেন হিনা খান

By Shamim RezaJuly 14, 20263 Mins Read

অভিনেত্রী হিনা খান এবং শিলপা শিন্ডের দীর্ঘদিনের দ্বন্দ্ব এবার নতুন মোড় নিল। সম্প্রতি একটি ভ্লগে হিনা খান ও তার স্বামী রকি জয়সওয়াল শিল্পা শিন্দের অতীতের একটি বিতর্কিত বিষয় নিয়ে কথা বলেন। সেই সঙ্গে ক্যানসারের মতো ব্যক্তিগত অসুস্থতাকে নিয়ে কটাক্ষ করার জন্যও শিল্পার সমালোচনা করেন হিনা।

হিনা খান

Advertisement

সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে শিল্পা শিন্দে স্বীকার করেন, প্রায় এক দশক আগে ধারাবাহিক ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ছাড়ার সময় তিনি প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন, সেটি সত্য ছিল না। শিল্পার দাবি, সে সময় নিজের পাওনা পারিশ্রমিক না পেয়ে তিনি চাপে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত ওই অভিযোগ করেন। পরে বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটে যায় এবং তিনি তার পাওনা অর্থও পান।

এই স্বীকারোক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান হিনা খান। তার মতে, ব্যক্তিগত বিরোধ মেটাতে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ ব্যবহার করা অত্যন্ত লজ্জাজনক এবং এতে প্রকৃত ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়া আরও কঠিন হয়ে পড়ে। এরপর হিনা খান তার ভ্লগ বলেন, যদি ওই ব্যক্তি আত্মহত্যা করতেন? যৌন হয়রানির অভিযোগ কোনো ছোট বিষয় নয়। এমন ঘটনা ভবিষ্যতে প্রকৃত ভুক্তভোগীদের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলতে পারে। এত বছর পর প্রকাশ্যে এসে এমন কথা বলার কোনো অর্থ আমি দেখি না।

হিনার সঙ্গে একমত হয়ে রকি জয়সওয়াল বলেন, মিথ্যা অভিযোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন প্রকৃত ভুক্তভোগীরা। আইনের অপব্যবহার হলে সমাজে ভুল বার্তা যায় এবং প্রকৃত অভিযোগগুলোকেও মানুষ সন্দেহের চোখে দেখতে শুরু করে।

হিনা আরও দাবি করেন, শিল্পা শিন্দে ভেবেছিলেন তার এই স্বীকারোক্তির জন্য প্রশংসা পাবেন, কিন্তু বাস্তবে সেটি উল্টো প্রতিক্রিয়া তৈরি করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তার বক্তব্যের জবাব দিতে গিয়ে শিল্পা তার ক্যানসারের চিকিৎসা নিয়েও কটাক্ষ করেছেন। হিনার বলেন, আমি ১০ বছর ধরে শিল্পাকে নিয়ে কোনো মন্তব্য করিনি। কিন্তু তিনি আমার অসুস্থতাকে টেনে এনে বলেছেন, প্রচার পাওয়ার জন্য তো তোমার নিজের অসুস্থতাই যথেষ্ট, তাহলে আমার নাম কেন নিচ্ছ?

রকি জয়সওয়ালও শিলপার সমালোচনা করে বলেন, একজন মানুষের ব্যক্তিগত জীবনের কঠিন সময় নিয়ে মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে ইনস্টাগ্রামে হিনা খান লিখেছিলেন, শুধু অপরাধ স্বীকার করার সাহস দেখালেই কেউ দায়মুক্তি পেতে পারেন না। তার বক্তব্য ছিল, যদি এমন হয়, তবে অপরাধ স্বীকার করা সব অপরাধীকেই মুক্তি দেওয়া উচিত যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, ‘বিগ বস ১১’-এ অংশ নেয়ার সময় থেকেই হিনা খান ও শিল্পা শিন্দের সম্পর্কে তিক্ততা শুরু হয়। পুরো মৌসুমজুড়েই তাদের মধ্যে একাধিকবার প্রকাশ্য বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত সেই আসরের শিরোপা জিতেছিলেন শিল্পা শিন্দে আর রানার-আপ হন হিনা খান। বহু বছর পর আবারও সেই পুরোনো দ্বন্দ্ব নতুন বিতর্কে সামনে এলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
হিনা খান
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নুসরাত ফারিয়া

বিকিনিতে নুসরাত ফারিয়া

July 14, 2026
Fareen

যাদের ঘরে বিদ্যুৎ-খাবার আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করুন : ফারিণ

July 14, 2026
জুবিন গার্গ

পারিশ্রমিক হাতে পেয়েই গরিবদের খুঁজতেন জুবিন গার্গ

July 14, 2026

Latest News

নুসরাত ফারিয়া

বিকিনিতে নুসরাত ফারিয়া

Fareen

যাদের ঘরে বিদ্যুৎ-খাবার আছে, নিজেকে সৌভাগ্যবান মনে করুন : ফারিণ

জুবিন গার্গ

পারিশ্রমিক হাতে পেয়েই গরিবদের খুঁজতেন জুবিন গার্গ

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

পড়শী

আল্লাহ সবাইকে হেফাজত করুন : পড়শী

ভাগ্যশ্রী

আমার দুটি মেয়ে আছে, চাকরি দিন—বাবার সেই আর্তি ভুলতে পারেন না ভাগ্যশ্রী

Sunny

‘সিনেমায় মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি’

দ্য ওডিসি

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

Mohona

অপ্রত্যাশিত আয় করেছে ডিজনির ‘মোয়ানা’

নাগার্জুনা

নাগার্জুনাকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পুত্র আখিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa