5

Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে সীতাকুণ্ডে লুকিয়ে থাকা ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের হবে বলে পুলিশ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে একদল রোহিঙ্গা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত কেশবপুর মোল্লাপাড়া এলাকায় অবস্থিত মোবারক সওদাগরের কলোনির মোবারকের একটি সুবিশাল ঘরে অবস্থান করে পার্শ্ববর্তী একটি বেসরকারি কারখানায় কাজ করে যাচ্ছে।

এই খবরের ভিত্তিতে সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় এস আই টিবলু কুমার মজুমদার ও এস আই মো. হারুনুর রশিদ সেখানে উপস্থিত হয়ে রোহিঙ্গাদের অবস্থানের কথা নিশ্চিত করলে সীতাকুণ্ড ওসি (তদন্ত) শামীম শেখ ও ওসি (ইন্টেলিজেন্স) সুমন বণিক ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। তারা সাড়ে পৌনে ১২টার দিকে মোবারকের একটি ঘর থেকে তাদেরকে উদ্ধার করেন।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কক্সবাজারের উখিয়া কতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এই রোহিঙ্গারা সীতাকুণ্ডের কেশবপুর মোল্লাপাড়ার মোবারক সওদাগরের আশ্রয়ে আসে। আমরা তার সুবিশাল একটি ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের সবার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি (ইন্টেলিজেন্স) সুমন বণিক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.