জুমবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরোণত্তর) ভূষিত প্রয়াত একেএম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে আছরের নামাজের পর হীরা মহল সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আগামীকাল থাকবো কিনা জানি না। আমাদের সবাইকে একদিন মরতে হবে। এখানে কারও কিছু করার নেই। আপনারা সকলেই ভাল মানুষ। আপনারা সকলেই আমাদের পরিবারের সদস্যদের জন্য হাত তুলে দোয়া করবেন। আমরা পকেট ভরার জন্য রাজনীতি করি না। আমার জানামতে আমার বাবা মা ভাইয়া অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তাঁরা আমাদের শিখিয়েছেন ভাল মানুষ হওয়ার জন। আপনাদের সকলের কাছেই তাদের জন্য দোয়া ভিক্ষা চাই। আপনাদের জন্যও আমরা দোয়া করবো যেন সকলের নেক বাসনা আল্লাহ তায়ালা পূরণ করে দেন।

তিনি আরও বলেন, আমার বাবা সামসুজ্জোহার প্রথম মৃত্যুবার্ষিকীতে আপনাদের দাওয়াত দেয়া হয়েছিল। তারপরেও আপনারা আমাদের পরিবারের প্রতি ভালোবেসে তার মৃত্যুবার্ষিকীতে উপস্থিত হয়ে থাকেন। কিন্তু আপনাদের মেহমানদারি কিংবা বসার জায়গা দিতে পারি না। বড় ভাই সেলিম ওসমান বলেছিলেন কবরস্থানে আয়োজন করার জন্য। কিন্তু সেখানে আরও বেশি ঝামেলা হতে পারে। রাস্তা বন্ধ হয়ে গেলে মানুষের সমস্যা হবে। আমরা সকলের কাছে ক্ষমা চাই। আপনারা আমাদেরকে মাফ করে দিবেন।

শামীম ওসমান বলেন, আমার বাবা মা আমাদেরকে শিখিয়েছেন মানুষের জন্য কাজ করতে হবে। আপনাদের সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আমরা মানুষের সেবা করতে চাই। আমাদের পরিবারের সদস্যদের কাজই হচ্ছে মানুষের সেবা করার জন্য। এমপি মন্ত্রী পদ পদবী কিছু না। মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে খুশী করে যেন মরতে পারি। মৃত্যুর পর দোয়া চাওয়ার সুযোগ থাকে না। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ঘরের সন্তান হওয়া সত্ত্বেও আমাদেরকে টাকার অভাব ভোগ করতে হয়েছে। এই মসজিদের ভিতরেই আমার বড় বোনের বিবাহ হয়েছে।

তিনি আরও বলেন, আপনাদের ঋণ কোনদিনই আমরা শোধ করতে পারবো না। আপনারা আমার পরিবারের জন্য যা করেছেন তা কোনদিনই ভুলার মত নয়। আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে যদি কোন ভুল করে থাকি তাহলে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের সকলকে যেন খুশি করে যেতে পারি সেই দোয়া করবেন।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন একেএম শামসুজ্জোহার মেঝ ছেলে ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজুর রহমান ভূইয়া, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার কাজল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, মুক্তিযোদ্ধা আমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসীন মিয়া, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশদ ভূইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Youtube video

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.