Advertisement

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মৃত্যুবরণ করেছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার নিউ ইয়র্ক হাসপাতালে মারা যাওয়া ৭২ বছর বয়সী রবার্ট ‘কয়েক মাস ধরে’ অসুস্থ ছিলেন।

ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ডোনাল্ড ট্রাম্প বিবৃতিতে বলেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আমার প্রিয় ভাই রবার্ট আজ রাতে চলে গেল। সে শুধু আমার ভাই নয়, সবচেয়ে ভালো বন্ধুও।’

ভাইকে মিস করলেও আবার তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছেন ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্ট, ‘ওকে ভিষণ মিস করব, কিন্তু আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে চিরঅম্লান থাকবে ওর স্মৃতি। রবার্ট, আমি তোমাকে ভালোবাসি। শান্তিতে ঘুমাও।’

ভাইয়ের অবস্থা খারাপ হতে থাকায় ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তাকে দেখতে চান।

রবার্টের অসুস্থতার বিস্তারিত প্রকাশ করা হয়নি। ট্রাম্প পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সিএনএনকে শুধু জানিয়েছেন, বেশ কয়েক মাস রোগে ভুগছিলেন।

শুক্রবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনেও ট্রাম্প ভাইয়ের অসুস্থতার কারণ জানাননি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.