
চন্দননগরের মানকুন্ডু স্টেশন রোডের ওই আবাসনের ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ভট্টাচার্য্য বলেন, মৃত ওই মহিলার নাম নির্মলাবালা সাহা(৮২)। কয়েক দিন আগেই তিনি মারা যান বলে দাবি তাঁর মেয়ে অসীমা সাহার। দুজনে ওই আবাসের একটি ফ্ল্যাটে থাকতেন। কারও সঙ্গে তেমন একটা মিশতেন না।
মঙ্গলবার বিকালে দুর্গন্ধ বের হতে থাকে অসীমা সাহার ফ্ল্যাট থেকে। আবাসনের বাসিন্দারা এনিয়ে অভিযোগ করলে অসীমা দেবীর ঘরে গিয়ে খোঁজখবর নেন আবাসনের ম্যানেজার। তখন অসীমা তাঁকে জানান, দিন চারেক আগেই তাঁর মা মারা গিয়েছেন। তার পর থেকে দেহ আগলে রেখেছেন তিনি।
খবর পেয়ে ওই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। মেয়ের মানসিক কোনও সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।-জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



