Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কানাডার সঙ্গে খনিজ তেলের পাইপলাইন প্রকল্প বন্ধ করলেন বাইডেন
আন্তর্জাতিক

কানাডার সঙ্গে খনিজ তেলের পাইপলাইন প্রকল্প বন্ধ করলেন বাইডেন

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 22, 2021Updated:January 22, 20212 Mins Read

বাইডেন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: পরিবেশের কথা মাথায় রেখে কানাডার সঙ্গে খনিজ তেলের পাইপলাইন প্রকল্প বন্ধ করে দিলেন বাইডেন। খবর ডয়চে ভেলে’র।

শপথ নেওয়ার পর বৃহস্পতিবারই পুরো সময় অফিস করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং প্রথম দিনই ক্যানাডার বিতর্কিত এক্স এল পাইপলাইন প্রকল্প বন্ধ করে দিলেন। জানিয়ে দিলেন, নতুন সরকার পরিবেশ সংক্রান্ত বিষয়কে সবসময় অগ্রাধিকার দেবে।

প্রায় দশ বছর আগে অ্যামেরিকার সঙ্গে ক্যানাডার এক্সএল পাইপলাইন প্রকল্পের চুক্তি হয়েছিল। এক হাজার ৮৯৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি ক্যানাডার অ্যালবার্টা থেকে অ্যামেরিকার নেবেরাস্কা পর্যন্ত যাওয়ার কথা ছিল। নেবেরাস্কায় পাইপলাইনটি যুক্ত হওয়ার কথা ছিল আরেকটি পাইপলাইনের সঙ্গে যে লাইনটি এখন আছে। সমুদ্রতট পর্যন্ত বিস্তৃত সেই পাইপলাইনটি অপরিশোধিত তেল উত্তোলন করে। পাইপলাইনটির কাজ শেষ হলে প্রতিদিন আট লাখ ৩০ হাজার খনিজ তেল সরবরাহ করা সম্ভব ছিল।

বারাক ওবামা ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি বন্ধ করার নির্দেশ দেন। কারণ, প্রথম থেকেই প্রকল্পটি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। পরিবেশবিদদের বক্তব্য, যে অঞ্চলের উপর দিয়ে এই পাইপলাইনটি নিয়ে যাওয়া হচ্ছে, তা পরিবেশের ক্ষতি করতে পারে। কোনো কারণে একবার পাইপলাইনে ফাটল ধরলে পরিবেশের ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। তাছাড়া ওই অঞ্চলে অ্যামেরিকার ইনডিজেনাস ট্রাইব বা জনজাতিরা বসবাস করেন। তাঁরাও এই প্রকল্পটিকে সমর্থন করেননি।

প্রকল্পটি নিয়ে মার্কিন আদালতে মামলাও হয়েছিল। সেখানেও এক বিচারক প্রকল্পটির উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। পরে অবশ্য সেই স্থগিতাদেশ উঠে যায়।

ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে ২০১৭ সালে ফের পাইপলাইনটিকে ছাড়পত্র দিয়ে দেন। ট্রাম্প বলেছিলেন, পরিবেশ নিয়ে যে প্রশ্ন গুলি উঠছে, তা নিয়ে তিনি আদৌ চিন্তিত নন।

ক্ষমতায় এসেই একাধিক অর্ডারে সই করেছেন বাইডেন। ট্রাম্প আমলের বহু প্রকল্প বাতিল বা পরিবর্তন করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। এক্সএল পাইপলাইন প্রকল্পটিও তার মধ্যে অন্যতম। বস্তুত আট বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পটি টিসি এনার্জি নামক একটি জ্বালানি সংস্থা এবং অ্যালবার্টা সরকারের যৌথ প্রয়াস ছিল। টিসি প্রকল্পের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অ্যালবার্টার সরকারও এ বিষয়ে কিছু বলতে চায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

July 20, 2026
হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

July 20, 2026
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026

Latest News

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa