
নিহত সাঈদের চাচাতো ভাই জোবায়ের জানায়, সকাল বেলা ঘুম থেকে উঠে খাটে উপর থেকে পা নামিয়ে বসে ছিলো সে। হঠাৎ পায়ের গোড়ালির দিকে কিছু একটা কামড় দিয়েছে বুঝতে পেরে নিচের দিকে তাকিয়ে দেখেন সাপ। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে রাস্তাই মৃ’ত্যু হয় সাঈদের।
পরিবার সূত্রে জানা যায়, এইসএসসি পাশের পর জীবিকার তাগিদে লেখাপড়া ছেড়ে ঢাকায় চাকরি নিয়েছিলো সাঈদ। কিন্তু সেই বেতনে জীবন চলতোনা তার। তাই চাকরি ছেড়ে এলাকায় ফিরে কিছুদিন ব্যবসা ও পরবর্তীতে কৃষি কাজ করতো। কিন্তু কে জানতো খাটের নিচেই এমন করে মৃ’ত্যু লুকিয়ে থাকবে তার!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



