Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ খাদেমুলের চায়ের দোকান থেকেই মাসে আয় ৯০ হাজার
পজিটিভ বাংলাদেশ

খাদেমুলের চায়ের দোকান থেকেই মাসে আয় ৯০ হাজার

খাদেমুলের চায়ের দোকান থেকেই মাসে আয় ৯০ হাজার
By rskaligonjnewsNov 27, 2022, 8:10 PM Asia/Dhaka3 Mins Read

জুমবাংলা ডেস্ক: ছয় কাপ চা, চিনি ছাড়া লাল চা তিনটা, বাকিটা দুধের। অর্ডার দেওয়া মাত্র ক্রেতাদের কাছে চা নিয়ে হাজির কর্মচারী নাহিদ। বলছি দিনাজপুরের হিলি গোডাউন মোড়ের খাদেমুল ইসলামের চায়ের দোকানের কথা। তার চায়ের স্বাদ সবার মুখে মুখে। দিনে প্রায় এক হাজারের বেশি কাপ চা বিক্রি হয় তার দোকানে। তাতে যে পরিমাণ লাভ হয় তা দিয়ে সুন্দরভাবেই চলছে খাদেমুলের সংসার।

Advertisement

সীমান্তবর্তী শহর হিলির এলএসডি গোডাউন মোড়ে অবস্থিত খাদেমুলের চায়ের দোকান। প্রতিদিন সকাল ৮টায় দোকানে শুরু হয় চা বিক্রি। রাত পর্যন্ত এই দোকানে প্রায় সব বয়সী লোক চা পানের জন্য ভিড় করেন।

খাদেমুলের দোকানে লাল চা, দুধ চা ও কফি বিক্রি হয়। এই দোকানে লাল আর দুধ চায়ের মূল্য মাত্র ৫ টাকা। কফি বিক্রি হয় ১০ টাকা কাপ। আবার দুই রকমের লাড্ডু ও বলক্রিম পাওয়া যায় দোকানে। যার দাম ৫ টাকা।

চায়র দোকান১-১

খোঁজ নিয়ে জানা যায়, হিলি সীমান্তবর্তী শহর হওয়ায় খাদেমুলের দোকানে ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চা পানের জন্য আসেন। এই দোকানে দিনে এক হাজার থেকে প্রায় ১ হাজার ২০০ কাপ চা বিক্রি হয়। এ থেকে খাদেমুলের প্রতিদিন খরচ বাদে লাভ হয় ২৫০০ থেকে ৩০০০ টাকা। অর্থ্যাৎ তার মাসে আয় থাকে ৮০ থেকে ৯০ হাজার টাকা।

খাদেমুলের চায়ের দোকানে বাসার জায়গাসহ চারপাশে রয়েছে আরও বসার স্থান। এসব স্থানে সকাল থেকে রাত পর্যন্ত চলে মানুষের আড্ডা। ধোঁয়া ওঠা চায়ের কাপে আড্ডা দিতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। এছাড়া সরকারি-বেসরকারি পেশাজীবীসহ সাংবাদিকরাও আসেন চা পানের জন্য।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় ভারতীয় পণ্যসামগ্রী কিনতে আসা ব্যবসায়ীরা তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন রাখেন গোডাউন মোড়ে। কাজ ও দুপুরের খাওয়া শেষে ফিরে যাওয়ার আগে তারাও পান করে যান খাদেমুলের দোকানের চা।

চা খেতে এসে মশিউর রহমান সুজন রাইজিংবিডিকে বলেন, ‘খাদেমুলের চা মাশাল্লা খুবি টেস্টি। আমরা বিভিন্ন এলাকা থেকে এখানে আসি চা খেতে। চায়ের স্বাদ আলাদা, অন্য দোকানের চায়ের সঙ্গে খাদেমুলের চায়ের তুলনা চলে না।’

লুৎফর রহমান বলেন, ‘খাদেমুলের চায়ের দোকানে সবসময় কাস্টমারের প্রচুর ভিড় থাকে। বিভিন্ন পেশার লোকজন চা খেতে আসেন। আমিও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে এখানে আসি। চা আর বন্ধুদের সঙ্গে আড্ডা এই দুইয়ের কোনো তুলনা হয় না।’

সোহেল রানা নামের এক মিডিয়া কর্মী বলেন, ‘গোডাউন মোড়ের কাছেই আমাদের প্রেসক্লাব। কাজের ফাকে আমরা খাদেমুলের চায়ের দোকানে আসি। তার চায়ের স্বাদ অনেক সুন্দর। এছাড়াও দূর দূরান্ত থেকে সব ধরনের লোকজন এই দোকানে চা পানের জন্য ছুটে আসেন।

চা বিক্রেতা খাদেমুল বলেন, ‘আল্লাহ দিলে সারাদিন এক হাজার থেকে ১ হাজার ২০০ কাপ চা বিক্রি করি। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত চা বিক্রি করি। এতে ভালোই লাভ থাকে। অনেক মানুষ আছেন চা পান শেষে টাকা না দিয়ে পালিয়ে যান। তখন মনটা খুব খারাপ হয়। আমার দোকানে সারাক্ষণ লোকজন থাকে, মানুষের সেবা করতে খুবি ভালো লাগে। দোকানে দুইজন কর্মচারী আছে। তাদের প্রতিদিনের মজুরি দিয়ে যা থাকে তাই দিয়ে ভাই-বোন মা বাবাকে নিয়ে অনেক ভালো আছি।’

স্থানীয় পৌর কাউন্সিলর দুলাল হোসেন বলেন, ‘খাদেমুলের দোকানের চায়ের স্বাদ অনেক সুন্দর। মানুষ এখানে চায়ের পাশাপাশি আড্ডা দিয়ে থাকে, আমিও আসি।’

চায়ের দোকান-৩

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘আমাদের পৌর শহরের প্রাণকেন্দ্র গোডাউন মোড়। আর এখানেই চা বিক্রি করেন খাদেমুল। এই দোকানে দলমত নির্বিশেষে সবাই চায়ের আড্ডা দিতে আসেন। আমিও দিনে একবার হলেও সেখানে সবার সঙ্গে গিয়ে চায়ের আড্ডা দিয়ে আসি। চায়ের দোকান হলেও পৌরসভা থেকে খাদেমুল ট্রেড লাইসেন্স করেছেন।’

তিনি আরও বলেন, চায়ের দোকানের আয় দিয়েই খাদেমুল তার বাবার ক্যানসার রোগের চিকিৎসা করেছেন। আমি তার সাফলতা কামনা করি।’

হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘দেশের মধ্যে হিলি একটি প্রসিদ্ধ স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। আর হিলির মধ্যে নামকরা গোডাউন মোড়। এই মোড়ে ব্যবসয়ী, সরকারি-বেসরকারি সব অফিসের কর্মজীবী মানুষসহ আমরা নেতা-কর্মীরা আড্ডা দিয়ে থাকি। এখানে খাদেমুলের চায়ের দোকান আছে। মূলত গোডাউন মোড়ে চায়ের আড্ডা হয়ে থাকে। খাদেমুল নামটি ব্যাপক পরিচিত। আমরা সবাই বলি খাদেমুলের চায়ের দোকানে আছি। সে একজন ভালো ছেলে।’

সবুজ পাতার ফাঁকে ঝুলছে হলুদ রংয়ের কমলা

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Dec 25, 2024, 7:10 AM Asia/Dhaka
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

Dec 20, 2024, 8:34 AM Asia/Dhaka
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

Dec 19, 2024, 9:50 AM Asia/Dhaka
Latest News
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp