Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক খাবারের অভাবে গাজায় ইফতার হয়নি ২ হাজার চিকিৎসাকর্মীর
আন্তর্জাতিক স্লাইডার

খাবারের অভাবে গাজায় ইফতার হয়নি ২ হাজার চিকিৎসাকর্মীর

By Bhuiyan Md TomalMarch 13, 20242 Mins Read

খাবারের অভাবে গাজায় ইফতার হয়নি ২ হাজার চিকিৎসাকর্মীর

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সোমবার থেকেই শুরু হয়েছে পবিত্র রমজান। ইবাদতসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাসটি পালন করবেন সারা বিশ্বের মুসলিমরা। তবে এবারের রমজানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা চিত্রটা যেন ভিন্ন। যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রথম রোজায় খাবারের অভাবে ইফতার করতে পারেননি প্রায় ২ হাজার চিকিৎসাকর্মী। তারা উত্তর গাজার বিভিন্ন হাসপাতালে কর্মরত।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

প্রায় ২ হাজার চিকিৎসাকর্মীর এক প্রকার অনাহারে থাকার বিষয়টি উল্লেখ করে আশরাফ আল কুদরা এক বিবৃতিতে বলেছেন, গাজা উপত্যকার উত্তরাংশের চিকিৎসাকর্মীরা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় তিনি আন্তর্জাতিক ত্রাণ সহায়তা দেওয়া সংগঠনগুলোকে অতি দ্রুত গাজার চিকিৎসাকর্মীদের জন্য ত্রাণ নিশ্চিতের আহ্বান জানান।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সোমবার ছিল রোজার প্রথম দিন। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলটিতে যুদ্ধের দামামার মধ্যেই রোজা রেখেছেন লাখো মানুষ। তাদেরই একটি অংশ ছিলেন সেই ২ হাজার চিকিৎসাকর্মী। কিন্তু কর্মক্লান্ত শরীরে দিনের শেষে ইফতারের সময় কোনো খাবারই জোটেনি তাদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে উত্তর গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। কারণ এলাকাটিতে গুরুত্বপূর্ণ মানবিক ও খাদ্য সহায়তায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে গাজার উত্তরাঞ্চলে প্রতি ছয়জনের মধ্যে অন্তত একজন অপুষ্টির শিকার।

এমন পরিস্থিতিতেও যুদ্ধবিরতিতে রাজি নয় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জনের আগে থামবে না এই হামলা। দাবি করেন, রাফাহ সীমান্তেও লুকিয়ে আছে হামাস যোদ্ধারা। তাই আন্তর্জাতিক অনুরোধ উপেক্ষা করেই সেখানে হামলা চলানোর সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত যান। এ ছাড়া ২৫৩ জনকে জিম্মি করা হয়। জবাবে ওই দিন থেকেই গাজায় সর্বাত্মক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত ৩১ হাজারের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দিল্লিতে নামাজরত মুসল্লিদের লাথি, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে মাহমুদ মাদানির চিঠি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026

Latest News

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa