জুমবাংলা ডেস্ক : কারওয়ান বাজারে ২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

Advertisement

রবিবার (১৮ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

এজাহারে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে কারওয়ান বাজার বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস এবং কাব্যকস সুপার মার্কেটের সামনে রাস্তার উপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সব গাড়ি ভাঙচুর এবং সিএসএফ নিরাপত্তারক্ষীসহ বিএনপির অনেক নেতাকর্মী মারাত্মকভাবে গুরুতর আহত হয়। উক্ত বিষয়ে তেজগাঁও থানায় সহযোগিতা চাইলেও তারা নীরব ভূমিকা পালন করেন। রাজনৈতিক প্রভাবে ঘটনার সময় মামলা করিতে না পারায় বর্তমান প্রেক্ষাপটে বিলম্বে ন্যায় বিচারের স্বার্থে এজাহার দায়ের করিলাম।

অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান

এই এজাহারে হুকুমদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অর্থ যোগানদাতা হিসেবে ৭ জনের নাম উল্লেখ করা হয়। আর হামলাকারী হিসেবে ১০১ জনের নাম উল্লেখ করা হয় মামলার এজাহারে। একইসঙ্গে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জন দুর্বৃত্ত ও হামলাকারীরা এ ঘটনায় অংশ নেয় বলে জানানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.