Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খাসির মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা
বিভাগীয় সংবাদ ময়মনসিংহ

খাসির মাংসের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা

By Shamim RezaJune 28, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : ময়মনসিংহে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমলেও বেড়েছে সবজি, মাছ ও খাসির মাংসের দাম। খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গত রবিবার দুপুরে ময়মনসিংহ মহানগরীর মেছুয়া বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

খাসির মাংসের

বাজারের সবজি বিক্রেতা তামিম মিয়া বলেন, বাজারে সবজির আমদানি কম, চাহিদা বেশি। তাই সব প্রকার সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।

তিনি বলেন, বেগুন ৮০, কাঁচামরিচ ৮০, পেঁপে ৩০, কুমড়া ৫০, মিষ্টিকুমড়া ২৫, করলা ৬০, ঢেঁড়স ৩০, গাজর ১৪০, পটল ৪০, শসা ৮০, লেবু ১৫ টাকা হালি, কাকরোল ৬০, লাউ ৫০, মুখি কচু ৪০, বরবটি ৬০, কাঁচকলা ৩০, ঝিঙা ৬০, ধুন্ধল ৬০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

Advertisement

একই বাজারের সুরুজ আলী বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৪৫ টাকা, আলু ৫ টাকা বেড়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান রসুন ২০ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে।

তিনি বলেন, দেশি রসুন ৯০, দেশি, ইন্ডিয়ান আলু ৩০, দেশি মুরগির ডিম ৬০, ফার্মের মুরগির ডিম ৪০, হাঁসের ডিম ৫৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

একই বাজারের নিউ জঙ্গল বাড়ি স্টোরের বিক্রেতা আতাউর রহমান বলেন, কোনো প্রকার ডালের দাম বাড়েনি। মোটা মসুর ডাল ৯৫, দেশি মসুর ডাল ১৩০, ভাঙ্গা মাসকলাই ১৩০, মাসকলাই ৯৫, বুটের ডাল ৭৫, খেসারি ৭০, আস্ত বুটের ডাল ৮৫, ছোলা বুট ৭০, মুগডাল ১৩০, মোটর ৬৫, চিনি ৮০, খোলা আটা ৪০ ও প্যাকেট আটা ৫০ টাকা বিক্রি হচ্ছে।

বিক্রেতা কাঞ্চন পাল বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও কমেছে। বাজারে এখন তেলের কোনো সংকট নেই। এখন তেলের ক্রেতাই খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, খোলা সয়াবিন তেল ২০০, পাম তেল ১৭১, কোয়ালিটি তেল ১৮৮, সরিষার তেল ২৬০, নারকেলি তেল ৬০০ কেজি বিক্রি হচ্ছে।

একই বাজারের ‘আকবর মাংসের দোকান’র বিক্রেতা রাজ বলেন, গরুর মাংসের দাম না বাড়লেও খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়েছে। গরুর মাংস ৬৫০ ও খাসির মাংস ৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের মাছ বিক্রেতা মো. আছর উদ্দিন বলেন, গত দুই-তিন সপ্তাহ যাবত মাছের দাম বেড়েই চলছে। এই সপ্তাহেও সব প্রকার মাছ কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।

তিনি বলেন, আইড় মাছ ৫০০, রুই মাছ ৪০০, মলা মাছ ৪০০, পাঙ্গাস মাছ ১৪০, চাপিলা মাছ ২০০, বেলে মাছ ৬০০, পাবদা মাছ ৩০০, চিংড়ি ৭০০, চান্দা মাছ ২০০, কাঁচকি মাছ ৪৫০, ছোট বাইন মাছ ৫০০, টেংরা মাছ ৫০০, শিং মাছ ৩০০, কই মাছ ১৫০, মাগুর মাছ ৪৫০, তেলাপিয়া ১৫০, বোয়াল মাছ ৬০০, রাজপুঁটি মাছ ২৮০, গ্লাসকার্প মাছ ২৮০, ব্লাড কার্প মাছ ৩৫০, কাতল মাছ ৪০০, সিলভার মাছ ১৬০, গুলশা মাছ ৫৫০, টাকি মাছ ৩০০ ও বড় বাইন মাছ ১০০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

আসিফ ও প্রীতির বিয়ের গল্প!

মুরগি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সপ্তাহের ব্যাবধানে সব প্রকার মুরগির দামই কমেছে। ব্রয়লার মুরগি ১৩৫, সোনালী মুরগি ৫০ টাকা কমে ২৬০, সাদা কক ৩০ টাকা কমে ২৪০ ও দেশি মুরগি ৫০ টাকা কমে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa