Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘খুব কষ্ট হচ্ছে’ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দেখে মমতা
আন্তর্জাতিক ওপার বাংলা

‘খুব কষ্ট হচ্ছে’ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দেখে মমতা

By Shamim RezaJanuary 25, 20202 Mins Read

‘খুব কষ্ট হচ্ছে’ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দেখে মমতা
ছ’মাস আগে ওমর যেমন ছিলেন (বাঁয়ে), এখন তিনি যেমন (ডানে)। ছবি : টুইটার
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চেহারায় সেই ঝকঝকে ভাবটা আর নেই। বরং চোখের কোণে বলিরেখাটা যেন আরও গভীর হয়েছে। বুক ছুঁইছুঁই কাঁচা পাকা দাড়ির মধ্যে হাসিটা টিকিয়ে রেখেছেন বটে, তবে দু’চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বন্দিদশা থেকে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এমন ছবিই সামনে এলো এবার।

শনিবার (২৫ জানুয়ারি) উপত্যকাটির প্রশাসনের পক্ষ থেকে ছবিটি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ছবিটিতে গাঢ় নীল রঙের জ্যাকেট এবং টুপি পরে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ওমরকে। গুঁড়ো গুঁড়ো বরফে দুই কাঁধ ঢেকে আছে তার। বরফ পড়েছে মাথাতেও। সেই অবস্থাতেই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি।

ছবিটি সামনে আসতেই এদিন তা নিয়ে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য সামনে আসা ওমরের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘এই ছবিতে ওমরকে চিনতেই পারিনি আমি। খুব কষ্ট হচ্ছে আমার। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে, আমাদের গণতান্ত্রিক দেশে এমনটা হচ্ছে। এ সব কবে শেষ হবে?’

শুধু মমতাই নন, ওমরের ছবিটি দেখে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেন বহু মানুষ। এ বছর মার্চে ৫০-এ পা দেবেন ওমর। কিন্তু ছবিতে তাকে অনেক বয়স্ক দেখতে লাগছে বলে মন্তব্য করেন অনেকে। ছ’মাস নয়, ওমরকে দেখে মনে হচ্ছে- বন্দিদশায় ৩০ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। এমন মন্তব্যও করেন কেউ কেউ।

এ নিয়ে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে কোনও মন্তব্য করা না হলেও, ওমরের পরিবার সূত্রে জানা গেছে, বন্দিদশা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত দাড়ি কাটবেন না বলে পণ করেছেন ওমর।

কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার সিদ্ধান্ত নিলে গত ৫ অগস্ট ওমর আবদুল্লাকে আটক করা হয়। তার পর কেটে গেছে ছয়টি মাস। এখনও শ্রীনগরের হরি নিবাসে বন্দি হয়ে আছেন তিনি। উপত্যকার অপর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমরের বাবা ফারুখ আবদুল্লাও আছেন বন্দি অবস্থায়।

ফারুখ আবদুল্লাকে জন নিরাপত্তা আইনে বন্দি করা হয়েছে। গত কয়েক মাস ধরেই তাদের মুক্তির দাবি জানিয়ে আসছেন সমাজকর্মীরা। শুক্রবার মার্কিন সরকারের পক্ষ থেকেও একই আর্জি জানানো হয় ভারত সরকারকে।

নির্দিষ্ট অভিযোগ ছাড়া কাশ্মীরে বন্দি আছেন যেসব রাজনীতিক, তাদের ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করতে বলা হয় তাতে। মূলত তার পরই এদিন প্রকাশ পেল ওমর আবদুল্লার ছবি। সূত্র-আনন্দবাজার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa