ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : খুলনায় রোগীর স্বজনদের হামলায় ডা. রকিবউদ্দিন (৬০) নামে এক চিকিৎসক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।  মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নগরীর গল্লামারী মোড় এলাকার রাইসা ক্লিনিকের মালিক।

খুলনা বিএমএ এ ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার কালো ব্যাচ ধারণ, সমাবেশসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শান্তির দাবি জানান। বিবৃতিদাতারা হলেন- খুলনা জেলা সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ প্রমুখ।

ডা. রকিবের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম জানান, গত ১৪ জুন রাইসা ক্লিনিকে বটিয়াঘাটা উপজেলার মোহাম্মদনগর এলাকার পল্লবী সড়কের আবুল আলী শেখের স্ত্রী শিউলি বেগম সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। কিন্তু শিউলি বেগমের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ১৫ জুন তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির কিছু সময় পর তারা ওই রোগীকে ঢাকায় রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি জানান, শিউলির স্বজনরা মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে ১৫ জুন রাত ৮টার দিকে রাইসা ক্লিনিকের সামনে যায়। এরপর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে তারা ক্লিনিকের সামনে ডা. রকিবকে ব্যাপক মারধর করে চলে যায়। রাত ২টার দিকে ডা. রকিবকে প্রথমে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার সকালে শেখ আবু নাসেরকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীর অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, হামলায় ডা. রকিবের মাথার অভ্যন্তরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় শেখ আবু নাসের হাসপাতালে পাঠানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। আবু নাসের হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামী জানান, মাথায় আঘাতের কারণে ডা. রাকিবের মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, আমরা চিকিৎসকের মৃত্যুর খবর শুনে হাসপাতাল পরিদর্শন করেছি। নিহতের স্বজনরা মামলা করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.