
করোনাভাইরাসের কারণে মসজিদটি কয়েক সপ্তাহ ধরে বন্ধ ছিল। এমনকি পবিত্র রমজান মাসেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে পারেনি।
মসজিদ পরিচালনা কমিটি দ্য কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ জানিয়েছে, করোনার সংক্রমণ কমে যাওয়ায় মসজিদের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মুসল্লিদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
রবিবার ‘আল্লাহ মহান, আমরা আমাদের জীবন ও রক্ত দিয়ে আল-আকসা রক্ষা করব’ স্লোগান দিয়ে মুসল্লিরা মসজিদের সামনে হাজির হয়। এ সময় তাদেরকে স্বাগত জানান মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।
জেরুজালেমের বাসিন্দা উম হিশাম বলেন, ‘তারা মসজিদটি খুলে দেওয়ার পর আমার কাছে মনে হয়েছে আমি নিঃশ্বাস নিতে পারছি। আল্লাহকে ধন্যবাদ।’
মুসল্লিদেরকে মুখে মাস্ক পরে মসজিদে ঢুকতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে নিজ নিজ জায়নামাজ সাথে করে নিয়ে আসার জন্যেও। সৌদি আরবেও মসজিদ খুলে দেওয়ার আগে কর্তৃপক্ষের তরফে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
লাখ লাখ মানুষকে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে দুই মিটার দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে। হ্যান্ডশেক ও কোলাকুলি করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে।লোকজনকে বলা হয়েছে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে। কারণ মসজিদের ওজুখানা বন্ধ থাকবে।
এছাড়াও সব নামাজ ১৫ মিনিটেরই মধ্যে শেষ করতে বলা হয়েছে।সারা দেশের সব মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ আল-হারাম বন্ধ রাখা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



