
ওমের সেলিক বলেন, তুরস্ক সব সময় প্রজাতন্ত্র থাকবে। দেশ ও জাতির একাত্মতায় এবং আমাদের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের নেতৃত্বে আমরা অগ্রসর হবো। অতীতে যা আমাদের রাষ্ট্র হাসিল করতে পারেনি তা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের তুরস্ক রিপাবলিক প্রতিনিয়ত উন্নতি করবে।
ফাইভ পিলার্সের বরাতে জানা যায়, হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের পর তুরস্কের সরকার সমর্থিত এক ম্যাগাজিনে ইসলামি খেলাফতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। এর পরই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা।
ওই ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, এখন হায়া সোফিয়া ও তুরস্ক মুক্ত হলো, ইসলামি খেলাফতের প্রস্তুতি নিন এবার। যদি এখন না হয় তাহলে কখন? আপনি (এরদোয়ান) যদি না করেন, তাহলে কে করবে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



