Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থার (ডিআরডিও) বিমান উড্ডয়নের পর খোলা মাঠে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৬ টার দিকে রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, দেশটির কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ডিআরডিও’র মানবহীন বিমান রুস্তম-২ এর পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল। সেসময় আচমকাই খোলা মাঠের ওপর ভেঙে পড়ে বিমানটি।

ডিআরডিও-এর পক্ষ থেকে বলা হয়েছে, এয়ারোনটিক্যাল টেস্ট রেঞ্জের সময় বিমানটি ভেঙে পড়ে। এই টেস্ট রেঞ্জে দেখা হয় সংশ্লিষ্ট বিমানের উড়ান ক্ষমতা ও যু’দ্ধক্ষেত্রে অ’স্ত্র বহনের ক্ষমতা।

চিত্রদুর্গের পুলিশ সুপার জানান, ডিআরডিও-র ইউএভি রুস্তম-২ এর ভেঙে পড়ার খবর মিলেছে। পরীক্ষামূলক উড্ডয়ন ব্যর্থ হয় এদিন। খোলা মাঠের ওপরেই বিমানটি ভেঙে পড়ে।

ডিআরডিও-র ১৫০০ কোটি টাকার ইউএভি প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই রুস্তম-২। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই এয়ারক্রাফট সফলভাবে পরীক্ষামূলক উড্ডয়ন করলেও এবার ব্যর্থ হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.