Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গণপূর্তের সেই দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব
জাতীয় বিভাগীয় সংবাদ

গণপূর্তের সেই দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব

By Sazzad HossainSeptember 24, 20192 Mins Read

image-224454-1569343803

Advertisement

জুমবাংলা ডেস্ক: গণপূর্তের সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও অতিরিক্ত প্রকৌশলী আবদুল হাই-এর সব ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার বিএফআইইউর নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) আবেদনের প্রেক্ষিতে তাদের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য তলব করা হয়েছে।

অনৈতিকভাবে কাজ পাইয়ে দিতে প্রকৌশলী রফিকুল ইসলাম ১১০০ কোটি ও আব্দুল হাই ৪০০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে জানান স¤প্রতি গ্রেফতার হওয়া যুবলীগ নেতা জি কে শামীম। এরপরই তাদের লেনদেন অনুসন্ধান করতে ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে জি কে শামীম আরও জানান, প্রতি টেন্ডারে ৮-১০ শতাংশ কমিশন দেয়া লাগত তার। অনেক সময় নির্দিষ্ট কমিশনের পরও ঘুষ দিতে হতো। পূর্ববর্তী ও ভবিষ্যতের কাজ পেতে এখন পর্যন্ত গণপূর্ত অধিদফতরের সদ্য সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকে তিনি ঘুষ হিসেবে এক হাজার ১০০ কোটি টাকা দেন। গণপূর্তের ঢাকা জোনের আরেক সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাইকেও ঘুষ দিয়েছেন ৪০০ কোটি টাকা- এমন দাবি করেন তিনি।

সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে গণপূর্তের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম অবসরে যান। তিনি দায়িত্বে থাকাকালীন সেখানে একচ্ছত্রভাবে ঠিকাদারি কাজ পান শামীম। তবে রফিকুল অবসরে যাওয়ার পরও গণপূর্তে শামীমের প্রভাব কমেনি। কমিশন দিয়ে নিজের প্রভাববলয় বজায় রাখেন তিনি। গণপূর্তে এমন কথা প্রচলিত আছে, ঠিকাদারি কাজ বাগিয়ে নিতে নানা দফতরে ‘তদবির’ করে রফিকুলকে প্রধান প্রকৌশলী বানিয়েছিলেন শামীম।

এর আগে ক্যাসিনো জুয়ার বোর্ড পরিচালনা, সন্ত্রাসে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের সন্দেহে সরকারদলীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন ও ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। এ ছাড়া যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার নিজস্ব ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

ঘটনাপ্রবাহ : ক্যাসিনোয় অভিযান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa