Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গবেষণা ছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসত না: রুমানা আলী
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গবেষণা ছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসত না: রুমানা আলী

By rskaligonjnewsApril 18, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া পুষ্টি বাগানের ওপর জোর দিয়েছেন তিনি। আওয়ামী লীগ গত ১৫ বছর সরকার গঠন করে ক্ষমতায় আছে। সরকারের সবচেয়ে বড় সফলতা হলো কৃষিক্ষেত্রের বিভিন্ন গবেষণা। খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে তা গবেষণা ছাড়া সম্ভব হতো না।’

গবেষণা ছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসত না

Advertisement

রুমানা আলী আরও বলেন, ‘বেসরকারি খাতে যারা খামারি আছেন তাঁদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা খাদ্য নিরাপত্তার জন্য কাজ করছি। কৃষি সম্পদের জন্যও সেভাবেই কাজ করে যাব।’

গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী রুমানা আলী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে কিন্তু আমরা গবাদিপশু, গরু-ছাগল, হাঁস-মুরগি পালন করি। বাড়িতে পশুপাখি পালনে পুরুষের পাশাপাশি আমাদের মা-বোনেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গরু-ছাগল হাঁসমুরগি পালনে মা-বোনদের বেশি করে সম্পৃক্ত করতে পারলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

রুমানা আলী বলেন, ‘আপনারা যাঁরা পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ঘুরছেন। আমি বলব চাকরির পেছনে না ঘুরে নিজেই একজন উদ্যোক্তা হন। প্রাণিসম্পদ একটি বড় সম্পদ। বাংলাদেশের অনেক মানুষ এই সম্পদের ওপর ভর করে জীবন-জীবিকা নির্বাহ করছে। তাই আমরা নিজেই একজন উদ্যোক্তা হয়ে দেশটা এগিয়ে নিতে কাজ করি।’

প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানান রুমানা আলী। তিনি বলেন, ‘গত ১৫ বছর আওয়ামী লীগ সরকার গঠন করে ক্ষমতায় আছে। সরকারের সবচেয়ে বড় সফলতা হলো কৃষিক্ষেত্রের বিভিন্ন গবেষণা। খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা এসেছে তা গবেষণা ছাড়া সম্ভব হতো না।’

রুমানা আলী আরও বলেন, ‘নিজের শিশু সন্তানকে একটি দায়িত্ব দিয়ে ছেড়ে দেন। হতে পারে একটি হাঁস, একটি মুরগি কিংবা একটি কবুতর। তা থেকে সে কাজে মনোযোগী হবে। ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। বই মেলার গেলে শিশুদের বই কিনে দিন আর বৃক্ষ মেলায় গেলে একটি গাছের চারা কিনে দিয়ে তাঁকে পরিচর্যার দায়িত্ব দেন। আরেকটি বিষয়ের ওপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন সেটি হলো পুষ্টি বাগান। আপনারা পুষ্টি বাগানের ওপর গুরুত্ব দেন।’

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ প্রমুখ।

পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

June 27, 2026
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026

Latest News

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa