Screenshot_1
প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : ফেনীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কোমলপানীয় খাইয়ে অজ্ঞান করে ধ’র্ষণ করার অভিযোগ উঠেছে আশফাকুল রহমান বাবলা (৩৫) এক যুবককে বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার রাতে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আশফাকুল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হরিরামপুর আদর্শ গ্রামের আব্দুর রশিদের ছেলে। দীর্ঘদিন থেকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করার পাশাপাশি স্ত্রীসহ ভাড়া বাসায় থাকতেন তিনি।

সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক মো. সাইফুদ্দিন জানান, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী তার নানাবাড়িতে বেড়াতে আসে। রাত ৮টার দিকে বাসার ভাড়াটে আশফাকুল কোমলজাতীয় পানির মধ্যে চেতনানাশক মিশিয়ে এনে ছাত্রী ও তার নানা-নানিকে দেন।

‘কোমল পানীয় খাওয়ার কিছুক্ষণ পর ঘরের সবাই অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে ঘরে ঢুকে আশফাকুল ওই স্কুলছাত্রীকে ধ’র্ষণ করে এবং নানির ব্যবহৃত মোবাইল ফোনে আপত্তিকর ছবি তোলেন।’

সোমবার সকালে বিষয়টি টের পায় তারা। বিকেলে ছাত্রীর মামা বাদী হয়ে আশফাকুলকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে ধ’র্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

আশফাকুল কয়েক মাস ধরে ওই বাড়িতে স্ত্রীসহ ভাড়া নিয়ে থাকছেন। সেই সুবাধে ওই পরিবারের লোকজনের সাথে তার ‘ভালো সম্পর্ক’ গড়েও ওঠে বলেও জানায় পুলিশ।

অপরদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশফাকুল পুলিশের কাছে ধ’র্ষণ ও ছবি তোলার কথা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.