আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গরু নিয়ে উল্টা পাল্টা কাহিনীর শেষ নেই। সম্প্রতি গরু নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব।

Advertisement
ভারতের উত্তর প্রদেশের বারবাঁকি পৌরসভার বোর্ড মিটিংয়ে গরুরা জাতে হিন্দু বলে তিনি মন্তব্য করেন।

তিনি তার মন্তব্যে বলেন, গরুরা জাতে হিন্দু। তাই কোনো গরু মারা গেলে সেটিকে মাটি দিয়ে সমাহিত করা যাবে না। কারণ ওটা মুসলমানদের নিয়ম। হিন্দুদের সৎকারের নিয়ম মেনে মৃত গরুকে এখন থেকে পোড়াতে হবে।

এজন্য পৃথক বৈদ্যুতিক চুল্লি তৈরি করে তারপর সাদা কাপড়ে মুড়ে গরুর শবদেহের শেষকৃত্যের দাবি জানিয়েছেন রঞ্জিত। বারবাঁকি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত এ বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নজর দিতে আবেদন করেছেন।

তিনি আরো বলেন, নিজের এ প্রস্তাব পাস করাতে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। এবং বারবাঁকিতে গরুদের জন্য পৃথক শ্মশান ঘাট তৈরির ব্যবস্থা করবেন। যদিও এ ব্যাপারে রাজ্য প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google