গর্ভাবস্থার পার্শ্বপ্রতিক্রিয়া, চেহারাই পাল্টে গেল অন্তঃসত্ত্বা যুবতীর!

আন্তর্জাতিক ডেস্ক : গর্ভধারণ নারীর জীবনের এমন এক অধ্যায়, যখন শরীর ও মনে নানা আশ্চর্য পরিবর্তন হতে থাকে। একথা কমবেশি সকলেরই জানা। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় মুখচোখের ভোল বদলে একেবারে ভিন্ন এক মানুষের মতো দেখতে হয়ে যাওয়া? এমনই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হলেন এক যুবতী। আয়নার সামনে দাঁড়িয়ে যার মনে হয়েছিল, প্রতিবিম্বে অন্য এক মানুষেরই ছায়া পড়েছে যেন।

গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে চেহারাই পাল্টে গেল অন্তঃসত্ত্বা যুবতীর!

যুবতীর নাম টাইরিস উডস। ২৪ বছরের মহিলা জানতেন, অন্তঃসত্ত্বা হয়েছেন মানে এবার শরীরে হরমোনের নানা খেলা চলবে। যার ফলে মানসিক পরিবর্তনও হবে। কিন্তু আচমকাই তিনি বুঝতে পারলেন তার নাকের আকার বদলে যাচ্ছে! ভুরু হয়ে উঠেছে আগের থেকে অনেক বেশি ঘন। ধীরে ধীরে তার মুখটা যেন অন্য কারও মতো হয়ে উঠছে!

টিকটকে সেই ছবি তিনি শেয়ারও করেছেন। উগরে দিয়েছেন ক্ষোভ। তবে স্বস্তির কথা, ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দেয়ার পর মাসখানেকের মধ্যেই আগের চেহারায় ফেরত যেতে পেরেছেন টাইরিস। স্বাভাবিক ভাবেই হাঁফ ছেড়ে বেঁচেছেন যেন।

চিকিৎসকরা বলছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় হরমোনের প্রভাবে নাক তিনগুণ মোটা হয়ে যেতে পারে। একে বলা হয় মেলিসমা। ৭৫ শতাংশ মহিলাই নাকি এ পরিস্থিতির শিকার হন। তাদের ত্বকের রং বদলে যেতে থাকে। উপরের ঠোঁট, চোখ ও থুতনিতেও আসে পরিবর্তন। তবে বলাই বাহুল্য, টাইরিসের মতো ব্যাপক পরিবর্তন কারও ক্ষেত্রেই দেখা যায় না। সূত্র: ডেইলি মেইল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.