চলতি বছরের এপ্রিলে ‘দ্বিতীয়বার মা হবেন’ এমন সুখবর জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বর্তমানে অভিনেত্রী গর্ভাবস্থার তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ চিকিৎসার পরিভাষায় ‘থার্ড ট্রাইমেস্টার’-এর মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

এই শেষ তিন মাস কেমন কাটছে? মাঝরাতেই বা কেমন অনুভূতির মধ্য দিয়ে যেতে হচ্ছে? সেই কথাই জানালেন দীপিকা।
দীপিকা পাড়ুকোন বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।
যদিও দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন, তবে এবারেও প্রথমবারের মতোই প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন।
শুরুর দিকে কাজ থেকেও বিরতি নেননি তিনি।
শুধু সেটে নয়, আউটডোর লোকেশনে গিয়েও শুটিং করেছেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ইউরোপের দেশ পোল্যান্ডে গিয়ে শাহরুখ খানের ‘কিং’ সিনেমার শুটিং করেছেন।
কাজের বাইরে যদিও লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া থেকে আড়ালেই থেকেছেন। এমনকী স্বামী রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর প্রিমিয়ারেও যাননি তিনি। তবে বর্তমানে যেহেতু অন্তঃসত্ত্বার একেবারে শেষ পর্যায়ে রয়েছেন, তাই শুটিং থেকে বিরতি নিয়েছেন।
এই সময়টা কেমনভাবে কাটছে? শনিবার সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়ে সেই ঝলকই দেখালেন দীপিকা। ভিডিওতে ফুটে উঠেছে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যরাত যাপনের কথা।
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন অন্তঃসত্ত্বা নারী টলমল পায়ে মধ্যরাতে শৌচালয়ের দিকে যাচ্ছেন। যা গর্ভাবস্থার শেষ পর্যায়ের এক অত্যন্ত পরিচিত ও বাস্তব চিত্র। সেই ভিডিও শেয়ার করে নিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেছেন দীপিকা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বলিউড মাধ্যম সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, অক্টোবর মাসেই রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হবে। প্রথম সন্তান দুয়ার জন্ম হয়েছিল গণেশ চতুর্থী উৎসবের আবহে। এবার শোনা যাচ্ছে, নবরাত্রির সময়টাতে নাকি দীপিকার সন্তান প্রসবের দিনক্ষণ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



