
তীর থেকে অনেকটা ভিতরে ভেসে যান তারা। তবে একজন অন্যজনকে ছাড়েন নি। জীবনমরণ চেষ্টা চালাতে থাকেন বাঁচার। তাদের চারদিকে গা শিউরে উঠার মতো জলরাশি যেন উদ্দাম নাচছে। তার মাঝে খরকুটোর মতো কোনোমতে ভেসে থাকছেন তারা। অনেক সময় সিনেমায় দেখা যায় এমন দৃশ্য। কিন্তু এটা সত্যি ঘটেছে। আর কিছুটা সময় গেলে হয়তো তাদেরকে পরাজিত হতে হতো। হার মেনে হারিয়ে যেতে হতো অতল পানিতে। ঠিক তখনই ছুটে যান ফায়ারফাইটাররা, লাইফগার্ড। তাদের সহায়তায় এই দম্পতি বহু কষ্টে উঠে আসেন তীরে। এই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন লেগুনা বিচের মন্টাজি হোটেলের কাছের একটি পয়েন্ট থেকে এক পথচারী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



