Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শর্তসাপেক্ষে পণ্য রফতানির অনুমতি দিয়েছে ইসরায়েল। ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাতের প্রায় একমাস পর দেশটি গাজা থেকে পণ্য রফতানির পথ খুলে দিলো। খবর: আল জাজিরার।

সোমবার (২১ জুন) ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউনিট আঞ্চলিক সরকারি কর্মকাণ্ডের সমন্বয়কারী-সিওজিএট জানায়, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর প্রথমবারের মতো গাজা উপত্যকা থেকে সীমিত আকারে কৃষিপণ্য রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা স্থিতিশীলতা সংরক্ষণের শর্ত দিয়ে ইসরায়েলের নাফতলি বেনেট সরকার কর্তৃক এই অনুমোদন দেয়ার পদক্ষেপ নেয়া হয়।

গণমাধ্যমে কথা বলার অনুমতি নেয় ফিলিস্তিনের কর্মকর্তাদের। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ৪০ দিনের মধ্যে প্রথমবারের মতো করম আবু সালেম (কেরেম শালোম) দিয়ে ১১টি ট্রাকবোঝাই পোশাক রফতানি করা হয়েছে।

এদিকে গত মাসে ১১ দিনের লড়াই শেষে মেনে নেয়া যুদ্ধবিরতি ভেঙে অবরুদ্ধ গাজা উপত্যকায় দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনি সূত্রের বরাতে আল-জাজিরা জানায়, গত বৃহস্পতিবার গাজা সিটির উত্তরপশ্চিম এবং বেইত লাহিয়ার উত্তরে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলিরা।

জাবালিয়ার পূর্বাঞ্চলে একটি প্রশাসনিক ভবন এবং খান ইউনিস শহরের পূর্বে একটি কৃষিমাঠেও আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.