আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী শতায়্যেহ বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ কখনো গাজাকে ছেড়ে যাবে না।

যুদ্ধ শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) গাজা উপত্যকার শাসনভার নিতে চায় কিনা- রোববার দোহা ফোরামে এমন প্রশ্নের জবাবে শতায়্যেহ এ কথা বলেন।

Advertisement

রোববার তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে বলেন, ‘আমরা রেডক্রস নই। এরা আমাদের জনগণ, এটা আমাদের ভূমি।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর এমনকি তার আগে ৩০ বছর ধরে পিএ গাজায় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরাই পানি, বিদ্যুৎ, পয়ঃনিষ্কাশন, শিক্ষা ও স্বাস্থ্যের দেখভাল করছি।’

এর আগে যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছিল যে, যদি গাজা যুদ্ধে ইসরাইল বিজয়ী হয় এবং হামাসে নির্মূল করতে পারে তবে যেন পিএ অবরুদ্ধ উপত্যকাটির নিয়ন্ত্রণ নেয়।

শতায়্যেহ উল্লেখ করেন, ‘আমরা এমন একটা পরিস্থিতি চাই যেখানে ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ থাকবে। হামাসও ফিলিস্তিনি রাজনীতির অবিচ্ছেদ্য অংশ।’

তিনি বলেন, ‘আমি মনে করি এখন হামাসের উচিত ফিলিস্তিনি প্রেসিডেন্টের সাথে কথা বলা এবং তাকে বলা যে আমরা আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আপনি ফিলিস্তিনি জনগণের বৈধ কর্তৃপক্ষ। আমরা একসাথে কাজ করতে চাই।’

সূত্র : আলজাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.