
এমন সহিংসতা নিয়ে চতুর্থবারের মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হামলার কমানোর বিষয়ে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়েও কথা বলেছেন। এমনটিই জানিয়েছে হোয়াইট হাউস। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এদিকে, গাজায় ইসরায়েলি সহিংসতা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে তিনবার বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে এখন পর্যন্ত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কোনো বিবৃতি নিরাপত্তা পরিষদ দিতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



