Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

By rskaligonjnewsAugust 21, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: কোটাবিরোধী আন্দোলনে গুলি ছুড়ে ও পিটিয়ে গাজীপুরের টঙ্গীতে নয়ন হোসেন (১৮) নামে এক যুবককে গুরুতর আহত করার অভিযোগে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও টঙ্গীর সাবেক পৌর মেয়র আজমত উল্লাহ খান ও সাবেক প্রতিমন্ত্রী রাসেলের চাচা মতিউর রহমান মতিসহ ১৭৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় শনাক্ত আসামি ৭৯ জন ও অজ্ঞাতনামা আসামি ৯০/১০০ জন।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) ভুক্তভোগীর বাবা জাকির হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলাটি দায়ের করেন।

আসামীরা হলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লাহ খান (৬৫), গাজীপুর-২ আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতি, তার ভাই নুরুল ইসলাম, টঙ্গী দলিল লেখক সমিতির সভাপতি কামরুজ্জামান টুটুল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমার সরকার বাবু, গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবির, মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে লিটন মহাজন, মহানগর যুবলীগের আহবায়ক সদস্য কাইয়ুম সরকার, মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, আমির হামজা, আমজাদ হোসেন, নুরুল ইসলাম নুরু, গিয়াস উদ্দিন সরকার, মাজহারুল ইসলাম দিপু, হেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, ইসমাইল হোসেন বাবু, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ বিপ্লব, আলী আফজাল খান দুলু, কামরুজ্জামান জামান, খালেদ সাইফুল্লা সেলিম, ফয়েজ আহম্মেদ মিন্টু. আজাহার উদ্দিন ব্যাপারী, আব্দুস কুদ্দুস পাঠান, মতিউর রহমান ওরফে বি.কম মতি, কুদ্দুস নেতা, যুবলীগ নেতা জলিল গাজী, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয়, রেজাউল করিম, হুমায়ুন কবির বাপ্পি, কাজী মঞ্জুর, দ্বীন মোহাম্মদ নীরব, শাহজাদা সেলিম লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বিল্লাল হোসেন, মামুনুর রশিদ মোল্লা, সাইদুল হক প্রধান লিটন, সজল সরকার, সাইদুল মৃধা, নুর মোহাম্মদ মামুন, মোটর শ্রমিক লীগের সাবেক নেতা ওমর ফারুকসহ অজ্ঞাতনামা ৯০/১০০ জন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বেলা সাড়ে ১২টায় বাদীর ছেলে নয়ন কলেজ গেট এলাকায় কোটাবিরোধী আন্দলনে যায়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে বন্দুক, শটগান, পিস্তল, চাপাতি, ছুরি ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে কোটাবিরোধী আন্দলনকারীদের ওপর হামলা চালায়। এতে নয়ন ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় এশিয়ান হাসপাতালে নিয়ে যায় এবং পা থেকে গুলি বের করে। বর্তমানে নয়নের পা কেটে ফেলার উপক্রম।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) রাফিউল করিম রাফি মামলার বিষয়টি নিশ্চিত করেন।

গাজীপুরে হাসিনা-কাদের-কামালসহ ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

July 7, 2026
Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

July 7, 2026
স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

July 7, 2026

Latest News

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa