নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান আজমত উল্লা খান চলতি আগস্টে মাত্র এক দিন অফিস করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান অফিসে আসেননি। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে সরকারি সংস্থাটির কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের বেতনও পাননি।

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উধাও, স্থবির কাজ

Advertisement

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজমত ২০২৩ সালের ৪ জুন গাউকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।

সূত্রে জানা যায়, গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এই সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরিয়ে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হয়।

আজমত উল্লা খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি গত বছরের ২৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজমত উল্লা খান অফিস করছেন না। তিনি কোথায় আছেন কেউ জানেন না। আজমত উল্লা খানের বিরুদ্ধে ইতিমধ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী থানায় মারধরের অভিযোগে একটি এবং বাসন থানায় হত্যা মামলা হয়েছে।

এসব বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গাউকের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজমত উল্লা খান চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে একবার অফিসে এসেছিলেন। এরপর তিনি আর অফিসে আসেননি। মন্ত্রণালয় থেকে জুলাই মাসের বেতন এখনো ছাড় না করায় আমরা বেতন পাইনি। চেয়ারম্যান কবে আসবেন, তাও জানা নেই।’

গাজীপুরে শেখ হাসিনাসহ ১৯ জনকে হুকুমের আসামি করে হত্যা মামলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google