নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় পার্টি গাজীপুর মহানগর শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. শরিফুল ইসলামকে আহ্বায়ক এবং শেখ মো. মাসুদুল আলম টিটুকে সদস্য সচিব করা হয়েছে।

জাতীয় পার্টি

Advertisement

সোমবার (২৭ মে) মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় এ কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান, জাতীয় পার্টি গাজীপুর মহানগর শাখার বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সুপারিশের ভিত্তিতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।

এছাড়া কেন্দ্র থেকে মেয়াদোত্তীর্ণ সকল থানা কমিটির সম্মেলন সম্পন্ন করে আগামী তিন মাসের মধ্যে গাজীপুর মহানগরীর সম্মেলন করতে বলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google