Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গাজীপুর সাফারি পার্কের দুই ম্যাকাও পাখি চুরি, একটি উদ্ধার
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুর সাফারি পার্কের দুই ম্যাকাও পাখি চুরি, একটি উদ্ধার

By rskaligonjnewsNov 24, 2024, 4:25 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কের ম্যাকাউ পাখিশালার নেট (জাল) কেটে দুটি গ্রিন উইং ম্যাকাও পাখি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাফারি পার্কের দুই ম্যাকাও পাখি চুরি, একটি উদ্ধার-২

রোববার (২৪ নভেম্বর) দুপুরে পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার (২২ নভেম্বর) রাতে কোনো এক সময় ম্যাকাও পাখিশালার বেষ্টনীর নেট কেটে পাখি দুটি চুরি হয়।

এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, পাখি দুটি চুরি বিষয়টি জানার পর টঙ্গীর পাখি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতের কোনো এক সময় সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাও পাখিশালার নেট কেটে দুটি গ্রিন উইং ম্যাকাউ পাখি কে বা কারা নিয়ে যায়। পাখি দুটির আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা। গতকাল শনিবার ভোরে ম্যাকাও পাখিশালার দায়িত্বে থাকা কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করতে গিয়ে নেট কাটা দেখতে পান। তখন পাখি গুনে দুটি ম্যাকাউ পাখি কম পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, থানায় লিখিত অভিযোগের তদন্তভার পাওয়ার পরপরই তিনি ঘটনার সময়কার পার্ক এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় এক ব্যক্তিকে শনাক্ত করেন। পরে তাঁর বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে ওই দিনই সাফারি পার্ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে টঙ্গী বাজার এলাকার একটি পাখি বিক্রির দোকান থেকে চুরি যাওয়া একটি ম্যাকাউ পাখি উদ্ধার করেন। পাখিটি মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল বলে দোকান মালিক জানান। তবে তদন্তের স্বার্থে চুরি ও বেচাকেনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে ধস্তাধস্তি করে বের করে নিয়ে যাওয়ায় পাখিটি অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে পাখিটির চিকিৎসা চলছে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহায়তায় টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সাক্ষীর জবানবন্দির পরিপ্রেক্ষিতে আমরা চোরকে শনাক্ত করতে পেরেছি। তাঁকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত কমিটি গঠন করব, এ ঘটনায় কারও অবহেলা বা গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। সাফারি পার্কে এখন ২৭টি ম্যাকাউ পাখি আছে।’

গাজীপুরে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকদের বিক্ষোভ

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp